অনুসরণ করুন:
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ফাইলে স্বাক্ষরের চাপ, ডিজিএফআইয়ের পিএস পরিচয়দানকারী আটক

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) পিএস পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই […]

ধানমণ্ডি ২৭-এ অগ্নিকাণ্ড, এপেক্স শোরুমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এর মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার […]

হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টায় যুবক আটক

রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। দর্শনার্থীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন […]

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল

সংসদে সড়কমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের পরিকল্পনা, পিয়ারের ফাটল পর্যালোচনায় যুক্ত হচ্ছে বুয়েট মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রার ফাটল শনাক্ত হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (৯ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ […]

ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা

রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। দুর্যোগের সময় এসব স্বেচ্ছাসেবীকে স্থানীয় পর্যায়ে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে কাজে লাগানোর পাশাপাশি উদ্ধার, ত্রাণ বিতরণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা […]

তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার

রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাহিনীটির দাবি, আটক যুবককে আনসার সদস্যরা ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন বা মারধর করেননি। বরং তাকে বিটিসিএল কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেই আনসার সদস্যরা নিজ নিজ দায়িত্বস্থলে ফিরে যান। মঙ্গলবার (৮ […]

মুগদা মেডিকেলে অপারেশনের টাকা চুরি, আনসারের হাতে নারী আটক

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অপারেশনের জন্য রাখা টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালানোর সময় ছোনিয়া (৩২) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পূর্ব জোনের টহলরত সদস্যরা। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া টাকা ও মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত […]

প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের কাছে, মুবিন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর ফার্মগেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অনুষ্ঠানে যোগ দেওয়াকে কেন্দ্র করে নির্ধারিত নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে গাড়িবহরের মধ্যে ঢোকার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার মুহিবুল্লাহ মুবিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর […]

হাজারীবাগে ছাদে বজ্রপাত, যুবকের মৃত্যু; আশঙ্কাজনক ৩ বছরের শিশু

রাজধানীর হাজারীবাগে একটি ভবনের ছাদে বজ্রপাতে মোহাম্মদ রিয়াজ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী অন্তরা নামের এক শিশুও আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে হাজারীবাগের বউবাজার এলাকার একটি চারতলা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা তার আত্মীয় […]

কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া আলী আকবর মন্ডল (৬৭) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন আলী আকবর মন্ডল। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে […]