বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরালো অভিযানের নির্দেশ

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না, এমনকি ‘কিশোর গ্যাং’ শব্দটিও যেন আর বলতে না হয়—সেই লক্ষ্যেই পুলিশ কাজ করছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা […]

পুলিশের মতবিনিময় সভায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং, ছিনতাই নিয়ে যা বললেন এলাকাবাসী

মোহাম্মদপুরে চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের উৎপাতের মধ্যে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার সেখানকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর অপরাধ কর্মকাণ্ডের জন্য এ এলাকাটি আতঙ্ক ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার বিকালে ডিএমপি কমিশনারের মতবিনিময় সভায় মোহাম্মদপুরের নাগরিকরা চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির উৎপাত থেকে তাদের রক্ষার আবেদন জানান। তাদের কথা শোনার […]

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১০ দিনের রিমান্ডে ২৪ জন

ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার গ্রেপ্তার ২৪ জনকে ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আরাফাত নামের এক জনকে অপ্রাপ্ত বয়স্ক দাবি করায় তাকে কারাগারে পাঠিয়ে অধিকতর শুনানির জন্য রোরবার দিন রাখা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার […]

গেম খেলেই শেখা যাবে অগ্নিনিরাপত্তা, ফায়ার সার্ভিসের নতুন উদ্যোগ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট গেম’ ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: গেম খেলেই এখন ঘরে বসে শেখা যাবে অগ্নিনিরাপত্তার বিভিন্ন কৌশল। সাধারণ মানুষের কাছে ফায়ার সেফটি প্রশিক্ষণকে সহজ, আকর্ষণীয় ও ইন্টার‌্যাকটিভ করতে ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট গেম’ চালু করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ নভোথিয়েটারে শনিবার শুরু হওয়া তিন […]

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার, অভিভাবকের কাছে ফিরিয়ে দিল আনসার

রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে কান্নারত অবস্থায় উদ্ধার করে নিরাপদে তার অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছেন ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের অঙ্গীভূত আনসার সদস্যরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১-এর সামনে শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। শিশুটির অসহায় অবস্থা বুঝতে পেরে তারা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ […]

মোবাইল ফোন নিয়ে বাগ্‌বিতণ্ডা, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন

রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের […]

বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় দায়িত্ব পালনকালে এপিসি মো. সুমন রানা ও আনসার সদস্য মো. শাকিল বিশ্বাস একটি পরিত্যক্ত হ্যান্ডব্যাগ […]

৩ লাখ টাকা সুদের বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, মাটির নিচে মিলল মরদেহ

রাজধানীর লালবাগে সুদের তিন লাখ টাকা নিয়ে বিরোধের জেরে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে তার ওপর সিমেন্টের ঢালাই দেওয়া হয়। নিখোঁজের তিন দিন পর একটি ভবনের নিচতলার বারান্দার পাশের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত […]

ফাইলে স্বাক্ষরের চাপ, ডিজিএফআইয়ের পিএস পরিচয়দানকারী আটক

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর) পিএস পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করার অভিযোগে মাসুদুর রহমান (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুই […]

ধানমণ্ডি ২৭-এ অগ্নিকাণ্ড, এপেক্স শোরুমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এর মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার […]