বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মোড় নেওয়ার সময় চাপা প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালীর দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান জাহাঙ্গীর গেট এলাকায় মোড় […]

জিয়াউর রহমানই দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ডাক দিয়েছিলেন: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম ‘সবুজ বিপ্লব’-এর ধারণা সামনে আনেন। তার উদ্যোগে গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, খাল পুনঃখনন এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও স্বনির্ভর দেশ গঠনের ভিত্তি তৈরি হয়েছিল বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর উত্তরার নওয়াব হাবিবউল্লাহ স্কুল অ্যান্ড কলেজ […]

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া উজ্জল মিয়া (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজ্জল মিয়া। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য […]

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানাধীন উত্তর নন্দীপাড়া ৬ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবন থেকে মো. আরিফ সরদার (২২) নামে এক নির্মাণশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার উপ-পরিদর্শক […]

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। সোমবার রাজধানীর গুলশান সোসাইটি পার্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সোসাইটিগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় […]

ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদী দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। রোববার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় ঢাকার চারপাশের নদীভিত্তিক […]

দেশসেবায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে উত্তরা কৃষিবিদ কমিউনিটির মিলনমেলা

উত্তরায় বসবাসরত কৃষিবিদদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, যোগাযোগ ও পেশাগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে ‘উত্তরা কৃষিবিদ কমিউনিটি’র উদ্যোগে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উত্তরার একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফাল্গুনী রেস্তোরাঁর স্বত্বাধিকারী কৃষিবিদ রেজা নূর মোহাম্মদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও উদ্যোক্তা কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ […]

জনসেবার বাস্তব প্রমাণ থাকলেই কাউন্সিলর পদে সুপারিশ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নের ক্ষেত্রে দলীয় পরিচয়ের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডের বাস্তব অবদানকে গুরুত্ব দেওয়া হবে। যেসব নেতা নিজ নিজ এলাকায় মানুষের কল্যাণে কাজ করার বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারবেন, তাদেরই সুপারিশ করা হবে। বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকায় ডিএনসিসির অঞ্চল-১-এর উদ্যোগে আয়োজিত […]

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের দায় কার?

৫০ হাজার ৩০০ কোটি টাকার বকেয়ার চাপ, প্রি-পেইড মিটার চার্জ প্রত্যাহারে ধীরগতি—অস্বস্তিতে কোটি কোটি গ্রাহক বিশেষ অনুসন্ধান | দৈনিক প্রান্তকাল দেশের বিদ্যুৎ খাত একদিকে যেমন ক্রমবর্ধমান আর্থিক সংকটের মুখে, অন্যদিকে তেমনি অস্বাভাবিক বিদ্যুৎ বিল, প্রি-পেইড মিটারে অতিরিক্ত অর্থ কর্তন এবং বিলিং ব্যবস্থার নানা অসঙ্গতিতে চরম ভোগান্তিতে পড়েছেন কোটি কোটি গ্রাহক। রাজধানী থেকে জেলা-উপজেলা পর্যন্ত একই […]

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ৯টা ২৩ মিনিটে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনটি বিমানবন্দরের ৮ নম্বর […]