শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ছাগল-ভেড়ার ভাইরাসজনিত রোগ পিপিআর (PPR) এবং গবাদিপশুর ভাইরাসজনিত রোগ এফএমডি (FMD) নিয়ন্ত্রণ ও নির্মূলে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেছেন, সীমান্ত অতিক্রমকারী প্রাণীরোগের দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ ও নির্মূল কোনো একক দেশের পক্ষে সম্ভব নয়। এ জন্য বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), […]

নিউইয়র্কে তারেক রহমান–শেরিং তোবগে বৈঠক, বাংলাদেশ-ভুটান সম্পর্ক জোরদারে আলোচনা

পারস্পরিক স্বার্থ, সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার […]

নিউইয়র্কে তারেক রহমান–অজয় বাঙ্গা বৈঠক, উন্নয়ন সহযোগিতা জোরদারে আলোচনা

বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক অগ্রগতি নিয়ে মতবিনিময় • বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব • ভবিষ্যৎ অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা প্রান্তকাল ডেস্ক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে […]

জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম সারিতে বাংলাদেশ প্রতিনিধিদল • ইউএনজিএ সভাপতি ড. খলিলুর রহমানকে অভিবাদন • ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হকের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর […]

চট্টগ্রামে ডেঙ্গু সচেতনতায় দিনভর কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু

ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন • পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ • ‘CME on Dengue Management’ সেমিনারে বক্তব্য ডেঙ্গু প্রতিরোধ, রোগীর চিকিৎসা ব্যবস্থাপনা ও জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালকেন্দ্রিক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। কর্মসূচির শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. […]

সৌদি জাতীয় দিবসের সংবর্ধনায় ডা. শফিকুর রহমান, বাদশাহ সালমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি

সৌদি রাষ্ট্রদূতের হাতে চিঠি হস্তান্তর • বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এ সংবর্ধনায় তিনি সৌদি আরবের বাদশাহ […]

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে উত্তরায় বিএনপির সমাবেশ-মিছিল

রিজভী বললেন, ‘জনগণের শক্তির অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না’ ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার’ প্রতিবাদে রাজধানীর উত্তরায় সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সমাবেশে রুহুল […]

পাংশায় ৩০ কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব যন্ত্র তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন […]

বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে নিম্নচাপটি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার রাত ৯টায় নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। একই সময়ে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার, […]

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে উপকূলের জেলেদের ক্ষোভ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলে ও মৎস্যসংশ্লিষ্টরা। তাদের দাবি, ইলিশের সংকট ও দীর্ঘদিনের লোকসানের মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ায় মাছ আহরণে ব্যয় আরও বেড়ে যাবে। এতে জেলেদের আর্থিক সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি মৎস্য খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। তাই জ্বালানি তেলের দাম কমিয়ে সহনীয় পর্যায়ে আনা […]