শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিন ছাড়াই অ্যাপলের নতুন ফিটনেস ব্যান্ড, প্রতিদ্বন্দ্বী হতে পারে Whoop-এর

স্মার্টওয়াচের পর এবার ডিসপ্লেবিহীন ফিটনেস ট্র্যাকার বাজারে প্রবেশের সম্ভাবনা যাচাই করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটি এমন একটি নতুন পরিধানযোগ্য ডিভাইস নিয়ে কাজ করছে, যা সরাসরি জনপ্রিয় ফিটনেস ব্যান্ড নির্মাতা Whoop-এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে বলা হয়েছে, অ্যাপল বর্তমানে ডিভাইসটি নিয়ে প্রাথমিক পর্যায়ের ‘টেকনোলজি ইনভেস্টিগেশন’ চালাচ্ছে। এরই মধ্যে কয়েকটি প্রোটোটাইপও তৈরি […]

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ মঙ্গলবার নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কের হায়াত […]

নিউইয়র্কে তারেক রহমান–হাইতির প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব

দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা • আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে মতবিনিময় • দুই দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও […]

বাউফলে বিভিন্ন এলাকায় গণসংযোগে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন খান

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ও অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রিয়াজ হোসেন খান (পিপিএম) পৌরশহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি পৌরশহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। গণসংযোগকালে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন খান পৌরসভার বিভিন্ন […]

আনুষ্ঠানিক যাত্রা শুরু নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের, হচ্ছে পৃথক মাস্টারপ্ল্যান

কার্যালয় উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন • পরিকল্পিত নগরায়ন ও ভূমি ব্যবস্থাপনা আসবে সমন্বিত কাঠামোয় • রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের উদ্যোগ পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের খানপুরে নবগঠিত সংস্থাটির কার্যালয় উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের […]

গুলশানে ঝটিকা মিছিল: মিরপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা খলিলসহ ৩ জন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের আদেশ • অন্য দুই আসামি শরিফুল ইসলাম ও ফরিদ আহম্মেদ কাঞ্চন • ১১ সেপ্টেম্বরের মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে করা মামলায় মিরপুর মডেল থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি খলিলসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত […]

চীনা বিনিয়োগ বাড়াতে ঢাকায় আহ্বান, ইউনানের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন সুযোগ

পোশাক-হোমটেক্সটাইল থেকে চামড়া ও সামুদ্রিক খাদ্য রপ্তানিতে জোর • চীনা ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল তুলে ধরা • ইউনানে বিনামূল্যে বন্ডেড গুদাম ও প্রদর্শনী সুবিধার সুযোগ • বিসিসিসিআই ও চুয়াংছি বিডির মধ্যে সমঝোতা বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানোর পাশাপাশি দেশটির ইউনানসহ বৃহত্তর চীনা বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, হোমটেক্সটাইল, চামড়া, সামুদ্রিক খাদ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের […]

কুয়াকাটায় নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ব্যানারে মিছিল, আটক ১৯

পটুয়াখালীর কুয়াকাটায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ১৪ শিশুসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুয়াকাটা এলাকার হোটেল ‘প্রেসিডেন্ট পার্ক’-এর সামনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে […]

আওয়ামী লীগের নাশকতার যেকোনো অপচেষ্টা দমন করা হবে: প্রিন্স

জামায়াত-এনসিপি জোটের ভূমিকা নিয়েও প্রশ্ন বিএনপি নেতার • ‘দেশকে অস্থিতিশীল করতে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে’ • হালুয়াঘাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে যেকোনো ধরনের অপচেষ্টা দমন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মঙ্গলবার […]

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা […]