শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের বৈঠক, নিরাপত্তা সহযোগিতা জোরদারের আলোচনা

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাশিয়ার […]

লিটারে ২০ টাকা বাড়ার পরও অনেক দেশের চেয়ে বাংলাদেশে ডিজেল সস্তা

বাংলাদেশে ডিজেল ১৩৫ টাকা • পাকিস্তান ১৮৫, মিয়ানমার ১৬৫, নেপাল ১৬১ টাকা • যুক্তরাষ্ট্রে ২০৫, কানাডায় ২২৩ টাকা • মধ্যপ্রাচ্য সংকটে বেড়েছে আমদানি, বীমা ও জাহাজভাড়া • ভর্তুকি ও পাচারের ঝুঁকিকে মূল্যবৃদ্ধির কারণ বলছে সরকার নিজস্ব প্রতিবেদক | প্রান্তকাল এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাংলাদেশে ডিজেলের দাম এখন ১৩৫ টাকা। মূল্যবৃদ্ধিতে পরিবহন, কৃষি […]

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় সংকট, শিক্ষক ও অবকাঠামো ঘাটতিতে ব্যাহত পাঠদান

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক ও শিক্ষা অফিসের জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং তদারকির ঘাটতিসহ নানা সমস্যার অভিযোগ উঠেছে। সরকারি বিভিন্ন বরাদ্দ ও শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম চলমান থাকলেও এসব সমস্যার কারণে বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। স্থানীয়দের অভিযোগ, শিক্ষক সংকট, বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকারিতার ঘাটতি, শিক্ষকদের কোচিং ব্যবসা […]

বিজ্ঞানীদের উদ্ভাবনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, বিজ্ঞানীদের উদ্ভাবন ও গবেষণালব্ধ অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে। মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় তিনি […]

পাংশায় সুবিধাবঞ্চিতদের পাশে উপজেলা প্রশাসন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

রাজবাড়ীর পাংশায় অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট […]

সুবর্ণচরে ঘর থেকে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ ধানখেতের পাশে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য বাগ্যা গ্রামের এবায়েদ উল্যার বাড়ির পাশে ধানখেতসংলগ্ন রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাঈম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইব্রাহীম খলিলের ছেলে। সে দীর্ঘদিন ধরে সুবর্ণচরে নানার বাড়িতে বসবাস […]

সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে কলাপাড়া প্রেসক্লাবে সভা

পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো চিফ প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক পুলক […]

যশোর উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী তৎপরতা, প্রচারণায় বিল্লাল হোসেন রুবেল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলার ৫ নম্বর উপশহর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের (বি-ব্লক) সাধারণ সদস্য পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজকর্মী বিল্লাল হোসেন রুবেল। ইতোমধ্যে ওয়ার্ডের […]

নোয়াখালীতে গ্যারেজে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বোরহান উদ্দিন ওরফে রিপন (২৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পূর্ব চর উরিয়া গ্রামের খলিল মিয়ার দরজার হোরন মিয়ার রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন ওরফে রিপন ওই গ্রামের মো. মিলনের ছেলে। তিনি পেশায় […]

ট্রেনে অগ্নিসংযোগে জামায়াতকে জড়ানোর বক্তব্যের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি

ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সোমবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, কোনো ধরনের তদন্ত, নির্ভরযোগ্য প্রমাণ […]