শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে কলাপাড়া প্রেসক্লাবে সভা

পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো চিফ প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর কর্মজীবন, সাংবাদিকতায় তাঁর অবদান ও স্মৃতিচারণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সিনিয়র সাংবাদিক এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, আহমেদ তানভীর পাশাসহ আরও অনেকে।

বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর সাংবাদিকতা জীবন ও পেশাগত অবদানের কথা স্মরণ করেন। তাঁর কর্মময় জীবন থেকে অভিজ্ঞতা তুলে ধরে সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

স্মরণ সভার শুরুতে প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

এ সময় তাঁর আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

স্মরণ সভায় কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর প্রতি শ্রদ্ধা ও তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন