শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের পরিবেশ উপদেষ্টার শক্ত বার্তা: টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনায় বৈশ্বিক ঐক্যের আহ্বান

৬ জুন ২০২৫, ঢাকা দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ সম্মেলনে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাসটেইনেবল প্লাস্টিক ব্যবস্থাপনায় একটি বৈশ্বিক প্রতিশ্রুতি গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় কার্বন নিরপেক্ষ ও শূন্য-কার্বন উন্নয়নের পথে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে।” […]

ঈদ উপলক্ষে বিএনপির প্রেস ব্রিফিং: আইনশৃঙ্খলা, সীমান্ত ও শ্রমিক বেতন ইস্যুতে ক্ষোভ প্রকাশ রিজভীর

৬ জুন ২০২৫ ঈদুল আযহা উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এবারের ঈদ “ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে” পালিত হচ্ছে, যেখানে জনগণ দীর্ঘদিন পর গুম, খুন ও ভয়ের আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি পেয়েছে। তিনি বলেন, “ছাত্র-জনতার মিলিত শক্তির কাছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে করুণ ও অপমানজনকভাবে।” রিজভী বলেন, ২০২৪ […]

লাউয়াছড়ায় ডাকাতি: আরও এক সদস্য গ্রেফতার, মোট গ্রেফতার ৪

০৬ জুন ২০২৫ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত ডাকাতির ঘটনায় সবুজ মিয়া (৪৭) নামে আন্তঃজেলা ডাকাত দলের আরও এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে মামলায় গ্রেফতার হল চারজন। গ্রেফতারকৃত সবুজ মিয়ার কাছ থেকে লুটকৃত নগদ ১২,১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে গত ৫ জুন রাতে হবিগঞ্জ […]

আজ রাতে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

দীর্ঘ চিকিৎসা শেষে আজ (শুক্রবার) রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রুটনিন আই হাসপাতাল থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাংলাদেশ সময় রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা ফখরুলের ফ্লাইটটি রাত ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। […]

ব্যর্থতার দুই সপ্তাহ পর ফের যুদ্ধজাহাজ উন্মোচন, কিম জং উনের কঠোর প্রতিক্রিয়া ও শাস্তির মুখে কর্মকর্তারা

৬ জুন ২০২৫ প্রথম প্রচেষ্টায় লজ্জাজনক ব্যর্থতার মাত্র দুই সপ্তাহ পর ফের একবার ৫,০০০ টন ওজনের যুদ্ধজাহাজ উন্মোচন করেছে উত্তর কোরিয়া। এ ঘটনাটি শুরু থেকেই রাষ্ট্রপ্রধান কিম জং উনের তীব্র সমালোচনার মুখে পড়ে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বৃহস্পতিবার যুদ্ধজাহাজটি পুনরায় পানিতে নামানো হয়েছে এবং বর্তমানে এটি একটি জেটিতে নোঙর করা আছে। চলতি মাসেই […]

আগাম ঈদ উদযাপন করলেন পটুয়াখালীর ৮ গ্রামের ১০ হাজার মানুষ

পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আযহা উদযাপন করেছেন অন্তত ১০ হাজার মুসল্লি। শুক্রবার (৬ জুন) সকালে কলাপাড়ার ৮টি গ্রামে এই ঈদ পালিত হয়। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায় উত্তর নিশানবাড়িয়া জাহাঙ্গীরিয়া শাহ্ সুফি মমতাজিয়া দরবার শরীফ জামে মসজিদে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় পৌর শহরের নাইয়াপট্টি জামে মসজিদে […]

ওবায়দুল কাদেরের বিস্ফোরক সাক্ষাৎকার: “দেশে ফিরে ভুল স্বীকার ও ক্ষমার কথা ভাববো”

সূত্র: বিবিসি বাংলা জুলাইয়ের রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘ আত্মগোপন ও দেশত্যাগের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসলে তিনি নিজ দেশেই ভুল স্বীকার বা অনুশোচনার প্রশ্নে অবস্থান নেবেন। বর্তমানে কলকাতায় অবস্থানরত কাদের বলেন, “দেশের মাটিতে ফিরে যখন রাজনৈতিক […]

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪, আহত ১৫

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনাগুলো ঘটে। প্রথম দুর্ঘটনাটি ঘটে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের পশ্চিম তালদিঘি এলাকায়। ঢাকা থেকে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মসজিদে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং ১৫ […]

খালেদা জিয়ার কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ‘কালো মানিক’-এর মালিক সোহাগ মৃধা

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা ‘কালো মানিক’ নামের ৩৫ মণ ওজনের একটি গরু কোরবানির জন্য উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। উপহার গ্রহণের পর বেগম জিয়ার আতিথেয়তা ও ঈদ শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই কৃষক। বৃহস্পতিবার (৫ জুন) সকালে ট্রাকে করে কালো মানিক নিয়ে পটুয়াখালী থেকে রওনা দিয়ে মধ্যরাতে গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে […]

তাসরিফ লঞ্চের রুট পাল্টে যাত্রীদের সঙ্গে প্রতারণা

মনপুরা-হাতিয়া যাত্রায় বিড়ম্বনা, অভিযোগে সাড়া দেয়নি কর্তৃপক্ষ – পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে যাত্রীদের সঙ্গে চরম প্রতারণা করেছে এমভি তাসরিফ-১ লঞ্চ কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ঢাকা থেকে মনপুরা ও হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও, যাত্রীদের সারারাত অপেক্ষায় রেখে সকালে তারা ঘোষণা দেয়, লঞ্চটি ভিন্ন রুটে চরফ্যাশন যাবে। এতে করে শত শত যাত্রীর ঈদযাত্রা ভেঙে পড়ে। […]