শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কলম্বিয়ায় নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগুয়েল উরিবে, অবস্থা আশঙ্কাজনক

বোগোটা, ৮ জুন ২০২৫: কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম শীর্ষ প্রার্থী ও বর্তমান সিনেটর মিগুয়েল উরিবে তুরবাই রাজধানী বোগোটায় একটি জনসভায় গুলিবিদ্ধ হয়েছেন। মাথায় দুটি এবং হাঁটুতে একটি গুলির আঘাতে তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর একটি পার্কে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ বছর […]

গাজায় মানবিক বিপর্যয়: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ঘিরে নীতিগত দ্বিধায় পশ্চিমা রাষ্ট্রসমূহ

আন্তর্জাতিক ডেস্ক | জুন ৮, ২০২৫: গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিপরীতে বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক আইনি সংস্থা এবং কূটনৈতিক মহলে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংঘর্ষের পরিণতিতে বিপুলসংখ্যক ফিলিস্তিনি প্রাণ হারানোর পাশাপাশি শিশু, নারী ও অসহায় জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো সামরিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যুদ্ধের নিয়মের বাইরে? গাজায় ইসরায়েলের […]

সম্পাদকীয়: মাস্কের ‘আমেরিকা পার্টি’ — প্রযুক্তি ও পুঁজির রাজনৈতিক উচ্চারণ

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য ছিল প্রযুক্তি প্ল্যাটফর্ম ও তথ্যনিয়ন্ত্রণের মধ্যেই। এবার সেই আধিপত্য সরাসরি রাজনৈতিক শক্তিতে রূপ নিচ্ছে, ইলন মাস্কের ‘দ্য আমেরিকা পার্টি’ ঘোষণার মধ্য দিয়ে। এটি নিছক ‘জনমত যাচাই’ নয়, বরং দ্বিদলীয় ব্যবস্থায় গভীর অসন্তুষ্টির চিত্র। ইলন মাস্ক এমন একজন ব্যক্তি, যিনি রাষ্ট্র নয়—পর্যবেক্ষণ, ধাক্কা এবং বিতর্ক দিয়ে নিয়ত ক্ষমতা কাঠামোতে হস্তক্ষেপ করে […]

ট্রাম্পের সঙ্গে সংঘাতে ইলন মাস্ক, গড়ছেন ‘দ্য আমেরিকা পার্টি’

আন্তর্জাতিক ডেস্ক | ৭ জুন ২০২৫ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ছড়ালেন টেসলা ও এক্স (সাবেক টুইটার)-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদের মধ্যে নিজের রাজনৈতিক দল গঠনের আভাস দিলেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নাম ঘোষণা করেছেন মাস্ক—‘দ্য আমেরিকা পার্টি’। এর আগে বৃহস্পতিবার মাস্ক এক অনলাইন ভোটের আয়োজন করেন, […]

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমিরের হুঁশিয়ারি

মৌলভীবাজার | ৭ জুন ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।” শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াত আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, […]

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

৭ জুন ২০২৫ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। শনিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে শুরু হয় তার আনুষ্ঠানিক সফর ও শুভেচ্ছা কর্মসূচি। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপদেষ্টা তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন […]

দক্ষিণ পাইক পাড়ায় ঈদের দিনে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত গড়ছে অগ্রদূত ক্লাব

ঢাকার মিরপুর থানাধীন দক্ষিণ পাইক পাড়ায় ঈদুল আজহার দিন কোরবানির পশুর বর্জ্য অপসারণে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে স্থানীয় সামাজিক সংগঠন অগ্রদূত ক্লাব। ঈদের দিন সকাল থেকেই ক্লাবের স্বেচ্ছাসেবকরা রাস্তাঘাট ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সক্রিয়ভাবে কাজ করেন। বর্জ্য অপসারণ শেষে জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার ছিটিয়ে পুরো এলাকা স্বাস্থ্যসম্মত করে তোলেন তারা। এই কার্যক্রম সম্পূর্ণ নিজস্ব […]

“এপ্রিল নির্বাচন ডিফিকাল্ট, ডিসেম্বরই যুক্তিযুক্ত” — মির্জা ফখরুল

৭ জুন ২০২৫ আসন্ন জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে আয়োজনের সম্ভাব্য ঘোষণা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এপ্রিল মাস জাতীয় নির্বাচনের জন্য “কোনোভাবেই উপযোগী নয়”। তিনি বলেন, “ডিসেম্বরেই নির্বাচন দেওয়া সবচেয়ে যৌক্তিক এবং জাতির জন্য উপযুক্ত সময়।” ঈদুল আজহার দিন শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ […]

“এপ্রিল নির্বাচন আসলে এপ্রিল ফুল হতে পারে” — ১২ দলীয় জোটের মন্তব্য

৭ জুন ২০২৫ আসন্ন জাতীয় নির্বাচন এপ্রিলে আয়োজনের প্রস্তাবকে ‘এপ্রিল ফুল’-এর মতো প্রতারণামূলক কৌশল হিসেবে আখ্যা দিয়েছে ১২ দলীয় জোট। তারা বলছে, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণ ডিসেম্বরেই একটি নিরপেক্ষ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ বলেন, “দেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে শেখ […]

নোয়াখালী পুলিশ লাইন্সে পবিত্র ঈদুল আযহা’র জামাত অনুষ্ঠিত…

ত্যাগের মহান আদর্শে উজ্জীবিত হয়ে, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযাহা জেলা পুলিশ, নোয়াখালী কর্তৃক যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার (৭ জুন) সকাল ৮:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশের “পুলিশ লাইন্স ঈদগাহ” এ জেলা পুলিশের উদ্যোগে উৎসবমূখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। উক্ত নামাজ জামাতের সহিত […]