ঈদ উপলক্ষে বিএনপির প্রেস ব্রিফিং: আইনশৃঙ্খলা, সীমান্ত ও শ্রমিক বেতন ইস্যুতে ক্ষোভ প্রকাশ রিজভীর
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৭, ২০২৫
৬ জুন ২০২৫
ঈদুল আযহা উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, এবারের ঈদ “ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে” পালিত হচ্ছে, যেখানে জনগণ দীর্ঘদিন পর গুম, খুন ও ভয়ের আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি পেয়েছে। তিনি বলেন, “ছাত্র-জনতার মিলিত শক্তির কাছে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে করুণ ও অপমানজনকভাবে।”
রিজভী বলেন, ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল আইনের শাসন এবং ন্যায্য বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে এখনও নানা সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি অভিযোগ করেন, ঈদের মৌসুমেও যানজট ও অতিরিক্ত ভাড়া ভোগান্তিকে তীব্রতর করেছে। “রাজধানী ছাড়ার পর অনেক গাড়িকে ৫ থেকে ১০ ঘণ্টা সড়কে আটকে থাকতে হয়েছে,” বলেন রিজভী। একইসাথে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও ফ্যাসিস্ট আমলের অনুপ্রবেশকারী গোষ্ঠীর প্রভাব এখনো বিদ্যমান বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেতা বলেন, দেশে ক্রমাগত ছিনতাই, ডাকাতি ও অপহরণ বেড়েই চলেছে। “গত আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ১৪ হাজার অপরাধ সংগঠিত হয়েছে,” দাবি করেন তিনি। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার অবনতির উদাহরণ তুলে ধরে রিজভী বলেন, “মানুষ এখন বলছে, আগে গায়েবী মামলা হতো, এখন গায়েবী আসামি হচ্ছে!”
ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, গত মে মাসে সীমান্তে ৬ জন বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে, এবং প্রতিনিয়ত ভারতীয় নাগরিকদের “পুশ-ইন” করা হচ্ছে। রিজভীর ভাষায়, “ভারত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে নানা পদক্ষেপ নিচ্ছে।” তিনি বলেন, “ভারতের আচরণ প্রতিবেশীসুলভ নয়; এটি আগ্রাসী।”
তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা, ল্যান্ডপোর্টে বাংলাদেশি পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া, এবং জেলেদের হয়রানি এই আগ্রাসী নীতিরই বহিঃপ্রকাশ। বর্তমান সরকার এসব বিষয়ে কোনো জোরালো অবস্থান নিচ্ছে না বলে অভিযোগ করেন রিজভী।
শ্রমিকদের ঈদের বোনাস প্রসঙ্গে তিনি বলেন, “ঈদের ঠিক আগ মুহূর্তেও বহু কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়নি। স্বল্প আয়ের শ্রমিকরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন।” তিনি এ বিষয়ে সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
রিজভী তাঁর বক্তব্যের শেষে দেশবাসী ও গণমাধ্যমকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।
এই বিভাগের আরও খবর
ফ্যামিলি কার্ডের অর্থসংস্থান নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ হওয়া প্রতিটি টাকা জনগণের…
রিজভীর বক্তব্যে ক্ষুব্ধ জামায়াত, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের…
সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিক এবং আওয়ামী লীগের সাবেক…
শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে দুঃস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম…
নারী সংসদ সদস্যদের সংসদে আরও সক্রিয় ও দক্ষ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…

