অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তেতুলিয়ার ভাঙনরোধে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের ফলপ্রসূ বৈঠক

পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়াসহ ছয়টি ইউনিয়নের নদীভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপের দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে […]

হাবিপ্রবি ভর্তিযুদ্ধ

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসরুম ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসকক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা যায়, গত রবিবার (২৯ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের ৫০৮ নম্বর কক্ষে পদার্থবিজ্ঞান বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী মোঃ রোকন অবৈধভাবে ওঠে । কিন্তু এর আগেই একজনকে […]

আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্নে বিতর্ক, তদন্তে চার সদস্যের কমিটি

চলতি বছরের আলিম পরীক্ষার বাংলা প্রথমপত্রের বহুনির্বাচনী প্রশ্নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা একটি প্রশ্ন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠিত এ পরীক্ষার প্রশ্নপত্রে ‘ভরসা হলো, আর দমাতে পারবে না’— বঙ্গবন্ধুর এই বক্তব্যের প্রেক্ষাপটে একটি প্রশ্ন করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্নপত্র ঘেঁটে দেখা গেছে, বহুনির্বাচনী […]

অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি নেত্রকোনায় গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ীতে অপহরণ ও ধর্ষণ মামলার জেল পলাতক আসামি মো. উজ্জল ইসলাম ওরফে আব্দুল্লাহ আল কাউসার ওরফে কাওয়ার (২২)-কে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সোমবার (৩০ জুন) রাত ৩টা ১৫ মিনিটের দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর থানাধীন বয়রাতলি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উজ্জল ইসলামের পিতার নাম কৌশিক মিয়া। […]

শিল্পখাতে নীতিগত সহায়তা ও পরামর্শ দেবে বিডা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং উদ্ভাবনী কার্যক্রমকে এগিয়ে নিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) নীতিগত সহায়তা ও পরামর্শ দেবে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি গার্মেন্টস খাতকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। সোমবার (১ জুলাই) ঢাকায় বিডা কার্যালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স […]

নোয়াখালীতে দুই কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৯টা ২০ মিনিটের দিকে সুধারাম মডেল থানা এলাকার নেয়াজপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. বেলায়েত হোসেন ওরফে বেলাল ওরফে গাঁজা বেলাল (৫৩)। তার পিতা মৃত ফজলুল করিম এবং মাতা সামছুন্নাহার […]

মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আসাদুজ্জামান দুর্ব (২৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) বিকেলে বাড্ডা থানার পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুর্বের বাড়ি বরিশালের কাউনিয়া উপজেলায়। তার বাবার নাম শামসুজ্জামান বাবুল। মৃতের চাচা […]

ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫-এর উদ্বোধনে বাংলাদেশকে উপস্থাপন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

তরুণদের মধ্যে সংহতি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের চেতনা বিকাশের লক্ষ্য নিয়ে মরক্কোর ঐতিহাসিক শহর মারাকেশে শুরু হয়েছে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ২০২৫। সোমবার (৩০ জুন) কোভিড-১৯ পরবর্তী মুসলিম বিশ্বের যুবসমাজের চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রেক্ষাপটে সাজানো এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, যুবনেতা, নীতিনির্ধারক এবং কূটনৈতিক প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন গণপ্রজাতন্ত্রী […]

প্রশাসনের নীরব ভূমিকায় উত্তরায় বারবার ছিঁড়ে ফেলা হচ্ছে শহীদদের ব্যানার

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে স্থাপিত ব্যানার ও বিলবোর্ড বারবার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। প্রশাসনের নীরব ভূমিকার কারণেই দোষীরা আরও সাহস পাচ্ছে বলে অভিযোগ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’। সংগঠনটি জানিয়েছে, গতকাল (৩০ জুন) গভীর রাতে উত্তরায় শহীদদের নামের তালিকা সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগে জুলাই মাসের শুরুতে শহীদদের তালিকা বিলবোর্ড আকারে […]

দ্রুত ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নের দাবি বিশিষ্টজনদের

‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়’ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জেলার বিশিষ্টজনরা। প্রায় দুই বছর আগে আইন পাস হলেও বিশ্ববিদ্যালয় স্থাপনে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। সোমবার (৩০ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ফোরাম’-এর আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ দাবি জানান। বৈঠকে ফোরামের আহ্বায়ক, শিক্ষাবিদ […]