প্রশাসনের নীরব ভূমিকায় উত্তরায় বারবার ছিঁড়ে ফেলা হচ্ছে শহীদদের ব্যানার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে স্থাপিত ব্যানার ও বিলবোর্ড বারবার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। প্রশাসনের নীরব ভূমিকার কারণেই দোষীরা আরও সাহস পাচ্ছে বলে অভিযোগ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’।
সংগঠনটি জানিয়েছে, গতকাল (৩০ জুন) গভীর রাতে উত্তরায় শহীদদের নামের তালিকা সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগে জুলাই মাসের শুরুতে শহীদদের তালিকা বিলবোর্ড আকারে প্রকাশ করা হলে সেটিও রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলা হয়। সংগঠনের নেতারা বলেন, “আমরা সিসিটিভি ফুটেজসহ সন্ত্রাসীদের পরিচয় প্রশাসনকে দিয়েছি, তবুও কাউকে গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এই ব্যর্থতার কারণে তারা আরও সাহস পেয়ে যাচ্ছে।”
‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ আরও জানায়, “তোরা একটা ছিঁড়বি, আমরা দশটা বানাবো।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত উত্তরা এলাকায় ৯২ জন শহীদ হন। শহীদদের মধ্যে রয়েছেন ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, ৫ জন গাড়ি বা রিকশাচালক, ২ জন মসজিদের ইমাম, ১ জন চিকিৎসক, ১১ জন অজ্ঞাত পরিচয়ের এবং অন্যান্য পেশাজীবী ১৯ জন।
শহীদদের মৃত্যুর দিনভিত্তিক তথ্য অনুযায়ী, ১৮ জুলাই শহীদ হন ২০ জন, ১৯ জুলাই ২২ জন, ৪ আগস্ট ৭ জন, ৫ আগস্ট ৪২ জন এবং ৭ আগস্ট শহীদ হন ১ জন। বয়সভিত্তিক হিসেবে ২১-৩০ বছর বয়সী শহীদের সংখ্যা ২৬ জন, ৩১-৪০ বছর বয়সী ১৮ জন, ১০-২০ বছর বয়সী ১৭ জন, ৪১-৫০ বছর বয়সী ১১ জন, ৫১-৬০ বছর বয়সী ২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের নিচে শহীদ রয়েছেন একজন করে।
উত্তরাকে বৈষম্যবিরোধী আন্দোলনের “পাওয়ার হাউজ” হিসেবে উল্লেখ করে নেতারা বলেন, “ছাত্রলীগ, যুবলীগ বা প্রশাসন কেউ উত্তরার ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে পারেনি। গুলির মুখেও তারা বুক পেতে দাঁড়িয়েছিল।”
বক্তারা দ্রুত শহীদদের স্মৃতিকে রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

