তেতুলিয়ার ভাঙনরোধে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের ফলপ্রসূ বৈঠক
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
পটুয়াখালীর বাউফল উপজেলার তেতুলিয়াসহ ছয়টি ইউনিয়নের নদীভাঙন ঠেকাতে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপের দাবিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. মাসুদ।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফল উপজেলার নাজিরপুর, ধুলিয়া, কেশবপুর, কালাইয়া, কাছিপাড়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন ভয়াবহ নদীভাঙনের কবলে। তেতুলিয়া নদীর ভাঙনে হাজার হাজার মানুষ নিঃস্ব হয়েছে। মানুষের ঘরবাড়ি, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা এবং বিপুল পরিমাণ কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে হাজারো মানুষ মানবিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছে।”
তিনি আরও বলেন, “উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবিগুলো পেশ করেছি। এর মধ্যে রয়েছে— নাজিরপুরের অন্তত ১০ কিলোমিটার এলাকা জিও ব্যাগ দিয়ে রক্ষার ব্যবস্থা, ভাঙনে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর মেরামত, অবৈধ বালু উত্তোলন বন্ধ, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সাত কিলোমিটার এলাকায় সিসি ব্লক বসিয়ে স্থায়ী ভাঙন প্রতিরোধ, ভূমিহীনদের পুনর্বাসন এবং একটি দৃষ্টিনন্দন ইকোপার্ক স্থাপনের প্রস্তাব।”
ড. মাসুদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের উপস্থাপিত স্মারকপত্র উপদেষ্টা মহোদয় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রেরণ করেছেন এবং মৌখিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা মহোদয় আমাদের সমস্যার প্রতি আন্তরিক ছিলেন। তিনি নদীভাঙন নিয়ে ইতিমধ্যেই স্টাডি করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।”
বৈঠকে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চারটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান ড. মাসুদ। প্রতিশ্রুতিগুলো হলো—
১. নদীভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ।
২. জরুরি ভিত্তিতে ১০ কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ।
৩. স্থায়ী ও টেকসই ভাঙন প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট মহলে সুপারিশ প্রেরণ।
৪. বাউফলের নদীভাঙন কবলিত ইউনিয়নগুলোর মানুষকে রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুনতাসির মুজাহিদ, ব্যবসায়ী আতিকুর রহমান নজরুল, ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলামিন, আবদুল্লাহ আল নোমানসহ অনেকে।
এই বিভাগের আরও খবর
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
১০০ টাকার বেশি বর্জ্য বিল আদায় করলে লাইসেন্স বাতিল: ডিএসসিসি প্রশাসক
বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় এবং প্রতিদিনের বর্জ্য প্রতিদিন অপসারণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হওয়ায় ভারতের জনগণকে জ্বালানি, বৈদেশিক মুদ্রা ও আমদানি ব্যয়…
গাইবান্ধায় দুদকের গণশুনানি: ৯টি অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত
গাইবান্ধা, ১১ মে ২০২৬: “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯৩তম…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবামূলক…

