অনুসরণ করুন:
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বুধবার (৩ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তানিম লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী গ্রামের ফিরোজ আলম আমিরের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তানিম ছিলেন সবার বড়। পুরান ঢাকার বংশালের নুর বক্স […]

“জুলাই গণঅভ্যুত্থান অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে আলোর পথ দেখিয়েছে” — উপদেষ্টা শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ঐতিহাসিক পট পরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক মাইলফলক।” মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। […]

খুলনায় ১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে হরিণটানা থানা পুলিশের একটি দল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম ওমর ফারুক (২৪)। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ৩ নম্বর […]

ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ঢাকা, ১ জুলাই ২০২৫: ঢাকা মহানগরীর বায়ুদূষণ রোধে অচিরেই ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সংক্রান্ত বিজ্ঞানভিত্তিক সুপারিশের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে, যারা বায়ুদূষণের উৎস চিহ্নিত ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে […]

পটিয়ায় পুলিশের অভিযানে মামলা রুজুর দুই ঘণ্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার

পটিয়া থানা পুলিশ চট্টগ্রামের পটিয়া উপজেলায় সংঘটিত দুটি চুরি মামলার রহস্য দ্রুত উদঘাটন করে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন। গত ২৯ জুন ২০২৫ তারিখ দিবাগত রাতে অর্থাৎ ৩০ জুন ভোররাতের মধ্যে চোর চক্রটি পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকায় দুবাই প্রবাসী […]

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় নেতৃবৃন্দ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, […]

ভৌগলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন উপযোগী কিনা ভেবে দেখতে হবে : তারেক রহমান

বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন কতটা উপযোগী, তা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ জুলাই) রাতে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত “গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “একটি […]

সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল

“আমরা একসঙ্গে যেসব দল দীর্ঘদিন আন্দোলন করেছি, তাদের নিয়ে সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি,” মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত “গণঅভ্যুত্থান ২০২৪: ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, “আজ […]

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, “জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রক্তস্রোত ও মায়েদের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে।” মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন মৈত্রী কেন্দ্রে বিকেল ৩টায় “জুলাই ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভা ও শহীদ […]

বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে তিন জেলায় দুদকের এনফোর্সমেন্ট অভিযান

ময়মনসিংহ, নোয়াখালী এবং ঠাকুরগাঁও জেলায় সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ জুলাই) এসব অভিযান পরিচালনা করা হয়। দুদক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে সড়কবাতি উন্নয়ন প্রকল্পে ভুয়া বিল-ভাউচার তৈরি করে সরকারি অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে সমন্বিত জেলা কার্যালয়, […]