সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
“আমরা একসঙ্গে যেসব দল দীর্ঘদিন আন্দোলন করেছি, তাদের নিয়ে সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি,” মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত “গণঅভ্যুত্থান ২০২৪: ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আজ যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেটি ২০১৬ সালেই বেগম খালেদা জিয়া তাঁর ‘ভিশন ২০২৬’-এ বলেছিলেন। এরপর ২০২২ সালে আমরা একসঙ্গে আন্দোলনরত রাজনৈতিক দলগুলো মিলে ২৭ দফা প্রস্তাব করেছিলাম, যা পরে ৩১ দফায় রূপান্তরিত হয়। সুতরাং, সংস্কারের কথা সবার আগে আমরাই তুলেছিলাম।”
তিনি অভিযোগ করে বলেন, “এখন অত্যন্ত সুচতুরভাবে প্রপাগান্ডা চালানো হচ্ছে যে, বিএনপি নাকি সংস্কার মানছে না, এজন্যই সংস্কার হচ্ছে না। মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় এমন প্রচার চালানো হচ্ছে। আমি তাদের আন্তরিকভাবে বলতে চাই, আমাদের ৩১ দফা প্রস্তাব ভালো করে দেখে নিন। আমাদের টিম ঐকমত্য কমিশনের কাছে গিয়ে কী বলছে, সেই মতামতগুলো জানা দরকার। না হলে ভুল বোঝাবুঝি হবে।”
বিএনপি মহাসচিব বলেন, “অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে। যেমন, আমরা প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমিত করার বিষয়ে একমত হয়েছি। দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা এবং অর্থনৈতিক খাতে সংস্কারের কথাও বলেছি। এগুলো বিচার করতে হবে সঠিকভাবে। শুধু বিএনপিকে দোষারোপ করলে, সেটি সংস্কার প্রক্রিয়ার জন্য সহায়ক হবে না।”
তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে আমরা তরুণদেরকে ডাক দিয়েছি সভা-সমাবেশের মাধ্যমে। আমাদের কর্মীরা নদী সাঁতরে সমাবেশে অংশ নিয়েছে, গুলি খেয়ে জীবন দিয়েছে। সেই জায়গা থেকে আমরা বলেছি— ‘কে আছো জোয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ।’ কারণ, আমরা বিশ্বাস করি, পরিবর্তন আনার ক্ষমতা তরুণদেরই আছে। সেই পরিবর্তন তারা এনেছে। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”
এর আগে বিকেল ৩টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। এরপর জুলাই-আগস্ট এবং গত ১৭ বছরে নিহত ও গুম হওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জুলাই আন্দোলন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভায় গুম হওয়া পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, সমমনা রাজনৈতিক দলের নেতা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

