পটিয়ায় পুলিশের অভিযানে মামলা রুজুর দুই ঘণ্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
পটিয়া থানা পুলিশ চট্টগ্রামের পটিয়া উপজেলায় সংঘটিত দুটি চুরি মামলার রহস্য দ্রুত উদঘাটন করে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন।
গত ২৯ জুন ২০২৫ তারিখ দিবাগত রাতে অর্থাৎ ৩০ জুন ভোররাতের মধ্যে চোর চক্রটি পটিয়া থানাধীন কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী এলাকায় দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের বসতঘরে চুরি করে। সেখান থেকে ছয় লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা, দুবাইয়ের ৫ হাজার দিরহাম এবং তিনটি স্মার্টফোন চুরি হয়।
একই রাতে কাছাকাছি এলাকার নুর আহম্মদের বাড়ি থেকেও প্রায় ৪ লাখ ১০ হাজার টাকার স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন চুরি হয়।
দুবাই প্রবাসী মোহাম্মদ হেলালের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে পটিয়া থানায় মামলা রুজু হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ জনাব আবু জায়েদ মোঃ নাজমুন নূরের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুল বাতেন এবং সঙ্গীয় অফিসার-ফোর্স দ্রুত অভিযান পরিচালনা করে। মামলা রুজুর মাত্র দুই ঘণ্টার মধ্যে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। গ্রেফতারকৃতরা হলো:
১. নুরুল হাকিম শুভ (২৫), পিতা- নুরুল আবছার, মাতা- বিলকিছ আক্তার, সাং- কুসুমপুরা (মইল্যা পুটির বাড়ি), ১নং ওয়ার্ড, কুসুমপুরা ইউনিয়ন, পটিয়া, চট্টগ্রাম।
২. রিয়াজুর রহমান নিক্সন (২৪), পিতা- হাসান আলী, মাতা- রিজিয়া বেগম, সাং- কুসুমপুরা (ইব্রাহিম সওদাগর বাড়ি), ১নং ওয়ার্ড, কুসুমপুরা ইউনিয়ন, পটিয়া, চট্টগ্রাম।
৩. মোঃ এরশাদ হোসেন (২০), পিতা- গোলাম কাদের, মাতা- খতিজা বেগম, সাং- কুসুমপুরা (নুর মেম্বারের বাড়ি), ২নং ওয়ার্ড, কুসুমপুরা ইউনিয়ন, পটিয়া, চট্টগ্রাম।
অভিযানের সময় আসামীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়:
- একটি স্বর্ণের হার
- একটি স্বর্ণের চেইন
- একটি স্বর্ণের আংটি
- চারটি স্মার্টফোন
- একটি বাটন ফোন
- নগদ টাকা ৪,৮০০/- টাকা
পটিয়া থানা পুলিশ জানিয়েছে, ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

