মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১, ২০২৫
মৌলভীবাজার জেলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা হয়। জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং স্থানীয় নেতৃবৃন্দ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
সভায় সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ ছাড়াও বিশেষভাবে আলোচনায় আসে আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, ইভটিজিং, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক গুজব ও বিভ্রান্তি প্রতিরোধের বিষয়।
পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিক। আমাদের কাছে আপনাদের পরিচয় কেবল এটুকুই—আপনারা নাগরিক। অন্য সকল নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার রয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের জন্য সর্বোচ্চ আইনগত সেবা দিতে বদ্ধপরিকর। আপনারা নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। যে কোনো সমস্যায় নির্ভয়ে পুলিশের সহায়তা নেবেন।”
তিনি আরও বলেন, “শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সকলের দায়িত্ব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক কোনো ছবি বা ভিডিও শেয়ার করার আগে যাচাই-বাছাই করতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তাই সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”
সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদের নিরাপত্তা, সামাজিক সমস্যাসহ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ওমর ফারুক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুনীল কুমার দাস, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব শিব প্রসন্ন ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন পাল, অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চিত্রা নন্দী প্রমুখ।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

