সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের

ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সকল সদস্যকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন। রোববার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দরবারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে সদর দপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প […]

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতি বা অন্যায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশ […]

ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ওপেনএআইসহ কয়েকটি এআই কোম্পানির সঙ্গে সম্ভাব্য ইক্যুইটি অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছেন। প্রথমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম NOTUS। পরে CNBC-ও বিষয়টি নিশ্চিত করে জানায়, […]

খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি ‘বিশেষ চিঠি’ হস্তান্তর করবেন বলে জানিয়েছেন। রোববার তেহরানে পৌঁছে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহসিন নকভি বলেন, সেনাপ্রধান আসিম মুনিরের পাঠানো বিশেষ বার্তার পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী […]

পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। রায় […]

বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট

বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই একটি স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয়। একসময় বিষয়টি পারিবারিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে এটি সামাজিক, মনস্তাত্ত্বিক এবং আইনি আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পরিবার ভাঙন, দাম্পত্য কলহ এবং বিবাহবিচ্ছেদের পেছনে পরকীয়ার ভূমিকা নিয়ে উদ্বেগও বাড়ছে। সরকারি পরিসংখ্যান বলছে, বাংলাদেশে বিবাহবিচ্ছেদের অন্যতম প্রধান কারণ হিসেবে পরকীয়া উঠে […]

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ মাসে ৩৬৫ শিশুর জন্ম, স্বাভাবিক প্রসবে বাড়ছে মায়েদের আস্থা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষ চিকিৎসক ও মিডওয়াইফদের সেবা এবং বিনামূল্যে নিরাপদ প্রসব সুবিধার কারণে দিন দিন আরও বেশি গর্ভবতী মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমুখী হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে মোট ৩৬৫টি শিশুর জন্ম […]

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শয্যা সংখ্যা, ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ

দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক এক প্রশাসনিক নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে […]

উন্নয়ন প্রকল্পে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর, প্রয়োজন হলে সংবিধান সংশোধনের ইঙ্গিত

সরকারের উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার অব্যাহত রাখা, যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ত্বরান্বিত করা, বিদ্যুৎ খাতে ভর্তুকি বহাল রাখা এবং সময়ের প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। শনিবার (৫ জুন) সংসদ ভবনে সরকারি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে […]

ইরান এখনো অনড়, তবে চুক্তিতে আসতেই হবে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump (ডোনাল্ড ট্রাম্প) বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকটের স্থায়ী সমাধানে আলোচনা অব্যাহত থাকলেও দেশটি এখনো নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তবে শেষ পর্যন্ত তেহরানের সামনে সমঝোতায় পৌঁছানো ছাড়া অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী […]