সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের বাইরে দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। খাতসংশ্লিষ্টরা বলছেন, স্বল্প সুদে এ ঋণ সুবিধা রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের ৭ জুন জারি […]

দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬

দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া ভবন ও ভূমিধসকবলিত এলাকায় এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার মিন্দানাও দ্বীপের উপকূলীয় এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে, বিভিন্ন এলাকায় […]

শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর

ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে আধুনিক প্রযুক্তি, দক্ষতা এবং দূরদর্শিতার ওপর গুরুত্ব দিতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালনের সক্ষমতা বাড়াতে সরকার সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বুধবার সকালে […]

বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে

ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ জাতীয় বাজেট। সরকারের লক্ষ্য অর্থনীতিতে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সম্প্রসারণ, […]

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন

ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা সংগ্রহের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরে […]

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হবে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. […]

কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বালুচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ইনতিশার হাসনাত জিমেল (২২)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা। তার বাবা মো. বেলাল উদ্দিন ও মা শাহীন আকতার […]

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান

ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্ব শান্তিরক্ষায় জীবন উৎসর্গকারী এবং আহত শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া সরকারি […]

ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন

ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট, ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস, শিক্ষাব্যবস্থার অনিয়ম, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ক্ষুব্ধ তরুণদের একটি বড় অংশ এখন প্রকাশ্যে সরকারের জবাবদিহিতা দাবি করছে। এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’ নামে […]

গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান

গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনা শুরু হয়েছে। যদিও গুগল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এটি ভুলবশত প্রকাশিত একটি অভ্যন্তরীণ পরীক্ষামূলক ফিচার ছিল এবং বর্তমানে ক্রোমের ডিফল্ট সার্চ ব্যবস্থাকে এআই মোডে রূপান্তরের কোনো পরিকল্পনা তাদের নেই। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট উইন্ডোজ রিপোর্ট […]