পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
- প্রান্তকাল ডেস্ক
- জুন ৭, ২০২৬
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালত বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক আলামত, তদন্ত প্রতিবেদন এবং আসামিদের জবানবন্দির ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল এবং প্রধান আসামি সোহেল রানা বিচারিক স্বীকারোক্তিতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন। অপরদিকে তার স্ত্রী স্বপ্না খাতুন অপরাধ সংঘটনের পর তাকে পালিয়ে যেতে সহায়তা করেন এবং ঘটনার বিভিন্ন পর্যায়ে সহযোগীর ভূমিকা পালন করেন।
প্রায় ৪০ মিনিটব্যাপী রায় পাঠ করে আদালত বলেন, এ ধরনের নৃশংস অপরাধ সমাজ ও মানবতার বিরুদ্ধে গুরুতর আঘাত। অপরাধের ভয়াবহতা, ভুক্তভোগীর বয়স এবং মামলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ শাস্তি প্রদান ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজন। আদালত আরও উল্লেখ করেন, আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি পরবর্তীতে প্রত্যাহারের কোনো আবেদন করা হয়নি।
রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে সোহেল রানা ও স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে যুক্তি উপস্থাপনকালে বলেন, মামলার সব সাক্ষ্য-প্রমাণ, জব্দকৃত আলামত, চিকিৎসা ও ফরেনসিক প্রতিবেদনে আসামিদের সংশ্লিষ্টতা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তাই তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদানই ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র উপায়।
অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী প্রধান আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।
গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে গ্রেফতার করে। পরে দ্রুত তদন্ত সম্পন্ন করে ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দ্রুত বিচার প্রক্রিয়া শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।
এই বিভাগের আরও খবর
কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, চিঠি হস্তান্তর ম্যানিলায়
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা…
গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযান, ৮ জন আটক; ৫ জনের কারাদণ্ড, ৩ জনকে জরিমানা
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালচক্রের বিরুদ্ধে পরিচালিত অভিযানে…
জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়ণে বাড়ছে বন্যার ঝুঁকি, সমন্বিত পরিকল্পনার তাগিদ
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতি ভারী বৃষ্টিপাত এবং…
জোরপূর্বক শ্রমের অভিযোগে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমালোচনা নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীর
জোরপূর্বক শ্রমের অভিযোগকে ভিত্তি করে নিউজিল্যান্ডসহ প্রায় ৬০টি…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদা রহমানের
ঢাকা, ২৩ জুলাই ২০২৬: দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দক্ষতার পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেমকে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী…
৯৯৯-এ ফোন, মাটির ২০ ফুট গভীর থেকে জীবিত উদ্ধার শ্রমিক
নরসিংদী, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): নরসিংদীর বেলাবো উপজেলায় সেফটি ট্যাংক খননের সময় মাটি ধসে ২০ ফুট গভীরে আটকে পড়া এক…
৯৯৯-এ ফোন, লিফটে আটকা পড়া মা ও দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
মুন্সিগঞ্জ, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়া এক কলেজছাত্রী ও তার দুই…
অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা নস্যাৎ, আনসারের অভিযানে চোর আটক
ফরিদপুর, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে সংঘটিত চুরির চেষ্টা ব্যর্থ করে চুরিকৃত…
হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় মা ও ১১ মাসের শিশুর জীবন রক্ষা
ঢাকা, ২৩ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): রাজধানীর হাতিরঝিলে দায়িত্বশীল ও মানবিক তৎপরতার মাধ্যমে এক নারী ও তার ১১ মাস বয়সী শিশুর…
ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা এখন নিরাময়যোগ্য, সবচেয়ে বড় বাধা সচেতনতার অভাব: বিশেষজ্ঞ মতামত
আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে ওষুধ-প্রতিরোধী যক্ষ্মা (ড্রাগ-রেজিস্ট্যান্ট টিবি বা ডিআর-টিবি) এখন কার্যকরভাবে চিকিৎসাযোগ্য হলেও রোগ সম্পর্কে অজ্ঞতা, সামাজিক কুসংস্কার এবং চিকিৎসা…
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা। এ লক্ষ্য বাস্তবায়নে…
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করতে পারে: চীনা বিশ্লেষক
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন এক চীনা…

