মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার বিষয়টি দলীয়ভাবে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এ পরিস্থিতিতে তার স্থলাভিষিক্ত হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের […]










