মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কল্যাণপুর নতুন বাজার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণকর্মীকে মারধরের অভিযোগ, যানজটে চরম ভোগান্তি

অগ্রদূত সংসদের ট্রাফিক কার্যক্রম বন্ধ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের রাজধানীর মিরপুরের কল্যাণপুর নতুন বাজার চৌরাস্তা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত অগ্রদূত সংসদের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতার কারণে সংগঠনটির ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত কর্মীরা দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন। ফলে গুরুত্বপূর্ণ এই মোড়ে যানজট আরও তীব্র হয়ে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে […]

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রূপগঞ্জ থানার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা […]

নবম মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, মুক্তিতে বাধা নেই

গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় করা মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। এ জামিনের ফলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী। সোমবার (১০ আগস্ট) জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট […]

নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আনসার ও ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় দেশের […]

পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রায় ১ শতাংশ সূচক কমেছে। একই সঙ্গে দৈনিক লেনদেনও নেমে এসেছে হাজার কোটি টাকার নিচে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সূচক নিম্নমুখী ছিল। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বা […]

গাজার ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান নেতানিয়াহুর, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত সেনা প্রত্যাহার নয়

গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাস ‘প্রকৃত অর্থে নিরস্ত্র’ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েল ১৫ দফার নথিটি প্রত্যাখ্যান করছে।’ তিনি স্পষ্ট করেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের আগে হামাসকে তার সব অস্ত্র সমর্পণ […]

বিমানবন্দরের গোলচত্বরে গাড়ি থেকে ৩ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা। সোমবার (১০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় […]

এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো তিন গ্রামে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের উদ্বোধন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরের জন্য কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। দেশের […]

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

‘সুপ্রভ কম্পোজিটের’ ঋণসীমা ১০০ থেকে ৫০০ কোটি টাকা করার পর অর্থ আত্মসাতের অভিযোগ অর্থ আত্মসাত ও ঋণ অনুমোদনে অনিয়মের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ (এস আলম) এবং ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি ব্যাংকের […]

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন

বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ। এ বছর এ বোর্ডের অধীনে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ৯৬৬ জন ছাত্র এবং ৫ হাজার ৮৪৮ জন […]