সোমবার, ১০ আগস্ট ২০২৬

নৌবাহিনী প্রধানের সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (১০ আগস্ট) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আনসার ও ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। এ সময় দেশের নিরাপত্তা, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং কৌশলগত নিরাপত্তায় দুই বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদার, পারস্পরিক তথ্য আদান-প্রদান, কারিগরি ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাতে জাতীয় স্বার্থে দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে দুই বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনের প্রতীক হিসেবে স্মারক উপহার এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

দুই বাহিনীর মধ্যে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও সহযোগিতা ভবিষ্যতে যৌথ কার্যক্রম, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃবাহিনী সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন