সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি

যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মধ্যস্থতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই উভয় পক্ষ মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে সম্মতি জানিয়েছে। পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান—দুই পক্ষই যুদ্ধবিরতির সময়সীমা […]

শত বছরের মধ্যে কলম্বিয়ার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪১, ধ্বংসস্তূপে চলছে মরিয়া উদ্ধার অভিযান

শত বছরের মধ্যে কলম্বিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটির পর দেশটির পশ্চিমাঞ্চলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) পেরেইরা, কালি ও আশপাশের এলাকায় ধসে পড়া আবাসিক ও অফিস ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান চালিয়েছেন উদ্ধারকর্মী, সেনাসদস্য, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবীরা। সর্বশেষ হিসাবে ভূমিকম্পে অন্তত ২৪১ জন নিহত এবং ১ হাজার ৬০০-এর বেশি মানুষ আহত হয়েছেন।  […]

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪১ জনের মধ্যে হামের উপসর্গ এবং ৮৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।  বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, […]

মার্কিন বিমানবাহী রণতরীতে নৌসেনাদের সংঘর্ষ, ৭ জন নিহতের দাবি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত ও কয়েকজন আহত হওয়ার দাবি উঠেছে। তবে এখন পর্যন্ত এই হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।  ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে এ ঘটনার খবর প্রকাশ […]

বাংলাদেশে আন্তর্জাতিক মানের হালাল ইকোসিস্টেম গড়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে শক্তিশালী, সমন্বিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বৈশ্বিক হালাল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে হলে উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেশন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ […]

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৩৮৫টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪৩৪ টাকা। দিনের লেনদেনে মোট ৩৮৫টি ইস্যুর মধ্যে ১১৯টির দাম বেড়েছে। বিপরীতে […]

নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) নতুন প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক […]

মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. শামীম হাসান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে দক্ষিণ পীরেরবাগের ৬০ ফিট সড়কে এ অভিযান চালানো হয়। মিরপুর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ পীরেরবাগের ৬০ ফিট সড়কে এক ব্যক্তি […]

ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আনুমানিক ১৫ বছর বয়সী ওই কিশোরীকে অচেতন অবস্থায় একটি সিএনজি অটোরিকশায় করে দুই ব্যক্তি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। পরে হাসপাতালের ট্রলিম্যান এগিয়ে গেলে […]

দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্যাথলজি বিভাগের সামনে শিশুটিকে একা কান্নারত অবস্থায় দেখতে পান দায়িত্বরত আনসার সদস্য এনামুল ইসলাম। শিশুটিকে একা দেখে তিনি দ্রুত […]