সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত জানান তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। বৈঠক চলাকালে […]

রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা, বিএনপি মহাসচিবের পদত্যাগ

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তিনি তাঁর পদত্যাগপত্র দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেন। বৈঠকের শুরুতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে […]

বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬:বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসার পরিধি বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী […]

বন্ধুত্বের আড়ালে অটোভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা, আশুলিয়ায় চালককে হত্যা

২৪ ঘণ্টায় রহস্য উদঘাটনের দাবি পিবিআইয়ের, গ্রেপ্তার ২ ঢাকার কেরানীগঞ্জের অটোভ্যানচালক মো. সুজন হাওলাদারকে (২৯) অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে অগ্রগতি এনে নিহতের অটোভ্যান ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে হত্যায় ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজন […]

আধুনিক ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তরের পথে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

আধুনিক, স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে গড়ে তুলতে সংস্কার ও আধুনিকায়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব […]

সাভারে প্রেশার কুকারসদৃশ বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয়

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঢাকার সাভারে প্রেশার কুকারসদৃশ সন্দেহজনক একটি বস্তু উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ। বুধবার সকালে সাভার থানাধীন গোপের বাড়ি সাদাপুর এলাকায় জামিয়া ইম্মুল ইলাহ হেফজখানা, যা স্থানীয়ভাবে ঘোড়া মসজিদ নামে পরিচিত, এর পাশের একটি খালি জায়গা থেকে বস্তুটি উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, স্থানীয় […]

কেরানীগঞ্জ থেকে সাভার: ধারাবাহিক বিস্ফোরক উদ্ধারে নাশকতার আশঙ্কা

ঢাকার কেরানীগঞ্জ থেকে সাভার—রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ, বোমা উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় একই উগ্রপন্থী গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। সাম্প্রতিক ১১টি ঘটনায় একটি সংগঠিত নাশকতার পরিকল্পনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ও অ্যান্টি-টেররিজম ইউনিট (এটিইউ)। সর্বশেষ সাভারের আশুলিয়া ও সাধাপুর এলাকায় বোমাসদৃশ […]

কলার আড়ালে রাজনীতি

গুয়াতেমালায় ইউনাইটেড ফ্রুট, ভূমি সংস্কার ও ১৯৫৪-এর অভ্যুত্থান একটি কলা—দেখতে সাধারণ একটি কৃষিপণ্য। কিন্তু বিশ শতকের মাঝামাঝি মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় এই ফলকে ঘিরেই জড়িয়ে পড়ে জমি, শ্রম, করপোরেট ক্ষমতা, জাতীয় সার্বভৌমত্ব এবং শীতল যুদ্ধের ভূরাজনীতি। শেষ পর্যন্ত সেই সংঘাত গড়ায় ১৯৫৪ সালের এক অভ্যুত্থানে, যার পেছনে ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর গোপন অভিযান […]

রাতে ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার রাতে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হয়েছে। রাত ৯টা থেকে রাত দেড়টার মধ্যে কোথাও দেড় থেকে দুই ঘণ্টা, আবার কোথাও এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভ্যাপসা গরমের মধ্যে মধ্যরাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন […]

সুপ্রিম কোর্টের বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবি

নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আদালতে প্রবেশের কর্মসূচির ঘোষণা সুপ্রিম কোর্টের আপিল বিভাগসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। দাবি বাস্তবায়ন না হলে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আদালতে প্রবেশের ঐক্যবদ্ধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। […]