রাতে ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বুধবার রাতে দীর্ঘ সময় ধরে লোডশেডিং হয়েছে। রাত ৯টা থেকে রাত দেড়টার মধ্যে কোথাও দেড় থেকে দুই ঘণ্টা, আবার কোথাও এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভ্যাপসা গরমের মধ্যে মধ্যরাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, বসুন্ধরা আবাসিক এলাকা, ইস্কাটন গার্ডেনের কিছু অংশ, কাজীপাড়া, মৌচাক, কারওয়ান বাজার, পান্থপথ, পশ্চিম রাজাবাজার, লালমাটিয়া ও মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
রাত ১১টার দিকে শেওড়াপাড়ার এক বাসিন্দা জানান, তার বাসায় বিদ্যুৎ ছিল না। প্রায় এক ঘণ্টা পর সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
ইস্কাটনের এক বাসিন্দা জানান, ওই এলাকায় সাধারণত ট্রান্সফরমারে সমস্যা হলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে বিদ্যুৎ ফিরে আসে। তবে বুধবার রাতে প্রায় ৫০ মিনিটেও বিদ্যুৎ আসেনি।
প্রচণ্ড গরমে ভোগান্তি
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা শারমিন জানান, মাঝরাতে তার এলাকায় এক ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না। ঢাকায় মাঝরাতে এত দীর্ঘ সময় ধরে লোডশেডিং আগে দেখেননি বলেও জানান তিনি।
আরেক বাসিন্দা শাকিলা বলেন, ‘অথচ আগের তুলনায় দ্বিগুণ বিদ্যুৎ বিল আসছে। মাঝরাতে লোডশেডিংয়ের কারণে ঘুমের খুব সমস্যা হচ্ছে।’
কাজীপাড়ার বাসিন্দা সাংবাদিক হাকিম বলেন, গত তিন বছরের মধ্যে বুধবার রাতেই তার এলাকায় সবচেয়ে বেশি সময় লোডশেডিং হয়েছে। প্রচণ্ড গরম ও মশার কারণে ঘুমানো কঠিন হয়ে পড়েছে বলেও জানান তিনি।
তিনি বিদ্যুৎ সরবরাহের অব্যবস্থাপনা কমিয়ে দ্রুত জনজীবনে স্বস্তি ফেরানোর দাবি জানান।
এদিকে কারওয়ান বাজার, পান্থপথ, পশ্চিম রাজাবাজার ও মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার বাসিন্দারাও রাতে বিদ্যুৎ না থাকার কথা জানিয়েছেন।
তবে রাজধানীর সব এলাকায় একই পরিস্থিতি ছিল না। মিরপুর-১১ ও সাংবাদিক প্লট এলাকায় রাত সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল বলে জানান স্থানীয় এক বাসিন্দা। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফেরার সময় বিহারি ক্যাম্প এলাকায় বিদ্যুৎ ছিল না।
দেশে লোডশেডিং বেড়েছে
গ্যাস সরবরাহের সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সাম্প্রতিক সময়ে সারা দেশে লোডশেডিং বেড়েছে। কয়েক দিন ধরে দেশে সর্বোচ্চ লোডশেডিং তিন হাজার মেগাওয়াটের বেশি হচ্ছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বুধবার দেশে সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৩৮২ মেগাওয়াট। এর আগে রোববার সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট, সোমবার ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট এবং মঙ্গলবার ৩ হাজার ৪৬৫ মেগাওয়াট।
পিডিবি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) সূত্র জানায়, ১১ আগস্ট রাত ১২টায় সারা দেশে মোট লোডশেডিং ছিল ৩ হাজার ৫৯২ মেগাওয়াট। একই সময়ে আরইবির আওতাধীন এলাকায় লোডশেডিং ছিল ৩ হাজার ৩৪ মেগাওয়াট।
গ্যাসের সরবরাহেও ঘাটতি
বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশে গ্যাস সরবরাহেও ঘাটতি রয়েছে। বুধবার দেশে গ্যাসের সরবরাহ ছিল প্রায় ২০৩ কোটি ঘনফুট। বিপরীতে চাহিদা ছিল প্রায় ৩৮০ কোটি ঘনফুট।
সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে ১০ কোটি ঘনফুটের নিচে নেমে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুধবার বলেন, গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।
এই বিভাগের আরও খবর
ভাটারায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৪ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর ভাটারা থানার খিলবাড়ীরটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের…
সুপ্রিম কোর্টের বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবি
নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আদালতে প্রবেশের কর্মসূচির ঘোষণা…
বসিলা ও রায়েরবাজারে ২০২৭ সালের মধ্যে পৃথক দুই থানা: ববি হাজ্জাজ
রাজধানীর ঢাকা-১৩ আসনের বসতি ও জনসংখ্যার বিষয়টি বিবেচনায়…
চকবাজারে পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর চকবাজার থানার সোয়ারীঘাট এলাকায় একটি পলিথিন কারখানায়…
ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইরাক ছাড়ছে আমেরিকা, সেপ্টেম্বরেই শেষ হচ্ছে দুই দশকের সামরিক উপস্থিতি
ইরাক থেকে মার্কিন সামরিক বাহিনীর অবশিষ্ট সদস্যদের প্রত্যাহার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ইরাকে…
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন: স্বরাষ্ট্রের দায়িত্বে অ্যানি, স্থানীয় সরকারে সালাহউদ্দিন
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার পর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের উদ্যোগ নেওয়া…
মিরপুরে পৃথক অভিযানে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাব্বি…
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রথম বৈঠক: মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপের তাগিদ
ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে দেশের মাদক ও জুয়াকে অন্যতম প্রধান…
সংস্কার ও রূপান্তরের দুই বছরে নতুন সক্ষমতায় আনসার-ভিডিপি
সংস্কার ও আধুনিকায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, প্রযুক্তিনির্ভর, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দেওয়ার কার্যক্রম…
কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর ও উত্তর বাড্ডায় পৃথক ঘটনায় দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ও দুপুরে…
এলএনজি টার্মিনাল সচল না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী
চলমান গ্যাস-সংকটের কারণে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন খাতে যে চাপ তৈরি হয়েছে, তা দ্রুত পুরোপুরি কাটিয়ে ওঠার সুযোগ সীমিত বলে…
অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সিআইডির অভিযান, গ্রেপ্তার ৫
নরসিংদীতে অভিযানে ৯ মোবাইল, ২০ সিম ও ব্যাংকের চেকবই জব্দ অনলাইন বেটিং ও জুয়ার মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগে নরসিংদীর বিভিন্ন…

