মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতে নতুন ৫৫০ মিলিয়ন ডলারের তহবিল গড়ল অ্যাক্সেল, নজরে এআই ও গভীর প্রযুক্তি

ভারতে স্টার্টআপ খাতে বিনিয়োগের জন্য নতুন করে ৫৫০ মিলিয়ন ডলারের তহবিল গঠন করেছে মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান অ্যাক্সেল। আগের ভারত-কেন্দ্রিক ৬৫০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের দুই বছরেরও কম সময়ের মধ্যে নতুন এই তহবিল সংগ্রহ করল প্রতিষ্ঠানটি। একই সময়ে অ্যাক্সেল বিশ্বব্যাপী মোট ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের অংশ হিসেবে নতুন ভারতীয় তহবিলটি গঠন করেছে। […]

যমুনা এক্সপ্রেস আটকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে রেললাইনে অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস আটকে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনের এলাকায় যমুনা এক্সপ্রেসটি আটকে যায়। স্থানীয় বাসিন্দাদের অবস্থান কর্মসূচির কারণে ট্রেনটি ওই এলাকায় আটকে […]

বাংলাদেশ থেকে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এলো ইউরোপীয় পোশাক ব্র্যান্ড এলপিপি

বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউরোপের অন্যতম বড় পোশাক ব্র্যান্ড এলপিপি এসএ (LPP S.A.)। প্রতিষ্ঠানটির সঙ্গে এফইএস রিটেইলের ইনভয়েস-সংক্রান্ত দাবি নিয়ে চলমান বিরোধের জেরে বাংলাদেশ থেকে পণ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা এখন সমাধানের পথে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) […]

মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

চূড়ান্ত মনোনয়নে তারেক রহমানের প্রতি দলের নেতাদের আস্থা বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই চূড়ান্ত হওয়ার পথে। একই সঙ্গে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দায়িত্ব নেওয়ার সম্ভাবনাও জোরালো হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে মির্জা ফখরুলের প্রার্থিতা প্রায় চূড়ান্ত হওয়ার […]

গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ওজোপাডিকোর চিঠি

গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। দিনে-রাতে ঘন ঘন বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে। কোনো কোনো এলাকায় এক ঘণ্টা পরপরও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রাহকেরা দপ্তর ও বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালাতে পারেন—এমন আশঙ্কায় নিজেদের স্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপারের […]

নিউ মার্কেটে ফুটপাত দখল-চাঁদাবাজি নিয়ে যুবদল-ছাত্রদলের পাল্টাপাল্টি হামলা

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান দখল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে নিউ মার্কেটের বলাকা সিনেমা হল সংলগ্ন […]

পশ্চিম তীর ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’: জাতিসংঘে উদ্বেগ

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। অঞ্চলটিতে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নজিরবিহীন মাত্রায় বেড়েছে এবং এর পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রব্যবস্থার ভিত্তি ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এসব উদ্বেগ তুলে ধরেন জাতিসংঘের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইউনিসেফের উপনির্বাহী পরিচালক হান্নান সুলেইমান বলেন, শিশুদের নিরাপদে […]

জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় সংসদ ভবনে দোয়া ও মিলাদ

প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় জাতীয় সংসদ ভবনের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বাদ জোহর বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি। পবিত্র কোরআন তিলাওয়াতের […]

পোশাক ও টেক্সটাইল খাতে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের তাগিদ

তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি শিল্পের বাস্তবতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, পরিবেশ সুরক্ষার লক্ষ্য ঠিক রেখে শিল্প খাতের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিজ্ঞানভিত্তিক সমাধান খুঁজে বের করতে হবে। […]

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা: ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় ১৫ দিনের মধ্যে নিহতের স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিনি। পিবিআই জানায়, গত ২৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সোহাগ মিয়া জুলহাস নিহত […]