সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

শিক্ষা খাতের অনিয়ম তদন্ত ও বই বিতরণে তাগিদ সংসদীয় কমিটির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা দ্রুত পরিশোধ, বেসরকারি শিক্ষকদের নিয়োগ ও নিবন্ধনধারীদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও সুপারিশ ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, এমপির সভাপতিত্বে এ […]

অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৩১৫ গ্রাহকের আমানত ফেরতের দাবি; নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সাত দফা দাবি অগ্রণী ব্যাংকের মুন্সীগঞ্জের শ্রীনগর শাখায় ৩১৫ গ্রাহকের প্রায় ৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমানতের অর্থ ফেরতের দাবিতে অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে জরুরি ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, […]

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলকে সম্পৃক্ত করার আহ্বান: আইনমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মানবাধিকার ও মর্যাদা নিশ্চিত করে প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলকে সম্পৃক্ত করার আহ্বান রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমার। তাই এ সমস্যার সমাধানও মিয়ানমারকেই করতে হবে। একই সঙ্গে সংকট নিরসনে আন্তর্জাতিক মহলকে সম্পৃক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিরসনে টেকসই পন্থা: […]

কক্সবাজারের ৬০০ হোটেল-রিসোর্টের অধিকাংশেই নেই ফায়ার লাইসেন্স

ইনানীর রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যুর পর সামনে এসেছে অগ্নিনিরাপত্তা ও পরিবেশগত ছাড়পত্রের ঘাটতি; মহাপরিকল্পনা ও কঠোর নজরদারির দাবি কক্সবাজারজুড়ে পরিচালিত ছয় শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ফায়ার লাইসেন্স নবায়ন করেছে মাত্র ১২৫টি। পরিবেশগত ছাড়পত্র নিয়েছে মাত্র ৫১টি হোটেল ও রিসোর্ট। ফলে এসব প্রতিষ্ঠানের আইন মেনে পরিচালনা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন […]

অস্ত্র মামলায় ভুল ব্যক্তির কারাভোগ, মুক্তির নির্দেশ হাই কোর্টের

নামের মিল ও ঠিকানার বিভ্রান্তিতে গ্রেপ্তার, প্রকৃত দণ্ডিত আলমাছ কানাডায় দুই যুগ আগের এক অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে মো. আলমাস নামের এক ব্যক্তি গ্রেপ্তার হওয়ার এক বছর পর কারামুক্ত হতে যাচ্ছেন। তাকে অবিলম্বে মুক্তি দিতে রোববার আদেশ দিয়েছেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঁইয়ার হাই কোর্ট বেঞ্চ। […]

দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা: ত্রাণমন্ত্রী

ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে খনন করা হবে ৭ হাজার কিলোমিটার, খালের রক্ষণাবেক্ষণেও গুরুত্ব আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার (৮ নভেম্বর) লালমনিরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবসের […]

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, টেকনাফে ৯ জন উদ্ধার

উদ্ধারদের মধ্যে দুই কিশোর ও এক কিশোরী, পাচারকারীদের ধাওয়া করে পালাতে বাধ্য করে বিজিবি টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের প্রস্তুতিকালে নয়জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, শনিবার সন্ধ্যায় দক্ষিণ লম্বরীঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারদের মধ্যে […]

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু নতুন করে আক্রান্ত ১ হাজার ২২৫

১৫ মার্চ থেকে হামে ও উপসর্গে প্রাণ গেছে ১ হাজার ২৮২ জনের দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো […]

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওএইচসিএইচআর মিশনপ্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ, মানবাধিকার সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সহযোগিতার অঙ্গীকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দফতরের (ওএইচসিএইচআর) নবনিযুক্ত মিশনপ্রধান সাবিনে ম্যাগডালেনা লাউবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি পরিচয়পত্র পেশ করেন। মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষায় অঙ্গীকার সাবিনে লাউবারকে স্বাগত জানিয়ে এবং দায়িত্ব গ্রহণের জন্য […]

বাংলাদেশে ১০ খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা সাবিনকোর

নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ ও ইভি খাতে অগ্রাধিকার; সৌদি আরবের সমপরিমাণ অর্থায়নে সম্মতি এখনো মেলেনি বাংলাদেশে শিল্প ও উৎপাদনশীল খাতের প্রকল্পে সহায়তা দিতে ১০টি খাতে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল ইনভেস্টমেন্ট কোম্পানি (সাবিনকো)। অগ্রাধিকার খাতগুলোর মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, বৈদ্যুতিক গাড়ি (ইভি) ও ইলেকট্রনিকস। তবে এই […]