সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

সৌদি দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর সমবেদনা

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, আহতদের দ্রুত সুস্থতা কামনা; ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত ৭ নভেম্বর সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নাগরিক নিহত এবং ছয়জন আহত হওয়ার ঘটনায় […]

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

বিশ্বব্যাংকের প্রতিবেদন: ২০২৫ সালে মোট বৈদেশিক ঋণ ১১৩.৪৪ বিলিয়ন ডলার; দক্ষিণ এশিয়ার গড় মাথাপিছু ঋণের চেয়েও বেশি বাংলাদেশের বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বেড়ে ১১৩.৪৪ বিলিয়ন (১১ হাজার ৩৪৪ কোটি) ডলারে পৌঁছেছে। জনসংখ্যার হিসাবে মাথাপিছু এই ঋণের পরিমাণ প্রায় ৬৪৬ ডলার। আগের বছরের তুলনায় দেশের মোট বকেয়া বৈদেশিক ঋণ বেড়েছে […]

এসআরবির নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

জননিরাপত্তা ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে রোববার দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ। এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর ফারুক আহমেদ ব্যাটালিয়নের সদস্যদের সঙ্গে স্বাগত দরবারে অংশ নেন। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে […]

হরমুজে উত্তেজনার মধ্যে ইরানের স্থলপথ বন্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আয়রন গেট’ নামে নতুন বাহিনীর লক্ষ্য স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র ও সরঞ্জাম পরিবহণ ঠেকানো; ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি সেন্টকমের ইরানের বন্দরগুলোতে কয়েক মাস ধরে চলা নৌ অবরোধের পর এবার দেশটির স্থলভিত্তিক সরবরাহ পথও বন্ধ করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে […]

সাভারে পার্কিং করা বাসে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিসংযোগ; ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ঢাকার সাভারে রাতের আঁধারে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার (৮ নভেম্বর) সকালে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা […]

শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রত্যাশা সরকারের; বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে বড় ক্ষতি হিসেবে দেখছেন আসাদুজ্জামান বন্দি বিনিময় চুক্তির আওতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা ‘আমাদের চোখে অপরাধী’। তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের কাছেও প্রত্যাশা রয়েছে […]

শ্রমিক অসন্তোষ কাটছে গাজীপুরে, কাজে ফিরছেন পোশাকশ্রমিকেরা

মজুরি বোর্ডের সুপারিশে মালিক-শ্রমিকের সম্মতি, কাজে ফিরছেন শ্রমিকরা; নিরাপত্তায় মাঠে ২৫ প্লাটুন বাহিনী টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার গঠিত নতুন ন্যূনতম মজুরি বোর্ডের বেতন বৃদ্ধির সুপারিশে মালিক ও শ্রমিক—উভয় পক্ষ সম্মতি দেওয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা। এর ফলে শিল্পাঞ্চলের কলকারখানাগুলো আবার চালু হতে […]

প্রধানমন্ত্রীর সাভার সফর ঘিরে নিরাপত্তা জোরদার, পদ্মার মোড়ে গ্রেপ্তার তিন

হেমায়েতপুরে সলতা বমসহ ছাত্রলীগ সন্দেহে তিনজন আটক; পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ, স্বাভাবিক রয়েছে এলাকার পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাভার সফরকে কেন্দ্র করে ঢাকা জেলার সাভার এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতায় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। এর মধ্যে রোববার (৮ নভেম্বর) বেলা ১১টা […]

সমবায় খাতকে প্রতিযোগিতার উপযোগী করতে আমূল পরিবর্তনের তাগিদ রাষ্ট্রপতির

আইন পর্যালোচনা ও সমবায় প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী করার আহ্বান; দুর্নীতিকে সমবায় খাতের অবক্ষয়ের কারণ হিসেবে উল্লেখ এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সমবায় কাঠামোয় আমূল পরিবর্তন এনে একে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আইনের কারণেই সমবায় আন্দোলন এগিয়ে যেতে পারছে না। এ জন্য সংশ্লিষ্টদের […]

৯.৯৬ শতাংশে তিতাসের সিস্টেম লস, নিট লোকসান ৫৯৫ কোটি টাকা

২০২৫-২৬ অর্থবছরে ২ হাজার ৭১৯ কোটি টাকার গ্যাস অপচয়, দুই বছরে ক্ষতি ৫ হাজার ১৪০ কোটি টাকা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্যাস সিস্টেম লস গত চার বছরে বেড়ে প্রায় ১০ শতাংশে পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে এ হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশে। ক্রমবর্ধমান এই অপচয়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি বাড়ছে। শুধু গত দুই অর্থবছরেই […]