সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, পিস্তলসহ অস্ত্র উদ্ধার

সেনাবাহিনী ও এপিবিএনের অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (৮ নভেম্বর) সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সমন্বয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী জানায়, গত ৫ […]

পাঁচ দিন আটক থাকার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিল ইসরায়েল

অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। রোববার মুক্তি পেয়ে তিনি বলেছেন, তাকে আটকের ঘটনা কেবল তার বিরুদ্ধে নয়, বরং পুরো আরব সমাজকে ভয় দেখানোর উদ্দেশ্যে নেওয়া রাজনৈতিক পদক্ষেপের অংশ। মুক্তির পর শাদেহ বলেন, “আমার মতে, এর সবচেয়ে উপযুক্ত জবাব হলো নিজেদের মধ্যে এই বিশ্বাস আরও […]

লক্ষ্মীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে পিটিয়ে-কুপিয়ে আহত

সুপারি বাগানে হামলার ঘটনায় আটক দুই যুবক কারাগারে, মামলায় আসামি পাঁচজনসহ অজ্ঞাত আটজন লক্ষ্মীপুরের রায়পুরে নিজেদের সুপারি বাগানে বসে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়দের সহায়তায় আটক দুই যুবককে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে রায়পুর পৌরসভার মধুপুর […]

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির

আয়োজনের রূপরেখা ঠিক করতে সোমবার বৈঠকে বসছেন জ্যেষ্ঠ নেতারা দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী বড় পরিসরে পালনের পরিকল্পনা করছে বিএনপি। এ উপলক্ষে দলীয়ভাবে ভাবগম্ভীর পরিবেশে স্মরণানুষ্ঠানের আয়োজন করতে ইতোমধ্যে স্থায়ী কমিটির তিন সদস্যকে দায়িত্ব দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আয়োজনের ধরন ও কর্মসূচি নিয়ে আলোচনা করতে সোমবার বেলা ১১টায় […]

সমাবেশে চালকদের যেতে বাধ্য করার অভিযোগ, দুর্ভোগে নগরবাসী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনে ভোগান্তিতে শিক্ষার্থী-অভিভাবক, বিকল্প যানবাহন পেতেও অপেক্ষা টানা তিন দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন সোমবার সকালে ঢাকার সড়ক থেকে প্রায় উধাও হয়ে গেছে ব্যাটারি রিকশা। প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে যোগ দিতে বিভিন্ন এলাকায় চলন্ত রিকশা আটকে চালকদের যেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের পড়তে হয়েছে ভোগান্তিতে। রিকশা […]

সাভারে ভোররাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন, হতাহত নেই

ঢাকার সাভারে ভোররাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর ও গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। তবে বাস দুটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে সাভার থানাধীন ঢাকা–আরিচা […]

আবাসন খাতের সংকট কাটাতে প্রয়োজন কার্যকর সরকারি উদ্যোগ

ক্রেতার ক্রয়ক্ষমতা হ্রাস, উচ্চ নিবন্ধন ব্যয় ও ব্যাংকঋণের চাপে স্থবির ফ্ল্যাটের বাজার; মধ্যবিত্তের আবাসন নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত নীতিসহায়তা বিশেষ প্রতিবেদন দেশের আবাসন খাত বর্তমানে বহুমুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদ, ফ্ল্যাট নিবন্ধনের অতিরিক্ত খরচ এবং নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির সম্মিলিত প্রভাবে আবাসন বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে […]

আনসার সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন

সদস্যদের আবাসন ও জীবনমান উন্নয়নে আধুনিক ব্যারাক নির্মাণ | প্রায় এক হাজার সদস্যের ধারণক্ষমতাসম্পন্ন নতুন ব্যারাক নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাহিনী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন এবং অবকাঠামোগত আধুনিকায়নের ধারাবাহিকতায় বাহিনীর সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করেছেন মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। রোববার (৮ নভেম্বর) […]

কলাপাড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টুয়াখালীর কলাপাড়ায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত […]

বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

পটুয়াখালীর বাউফলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।র‍্যালিতে নেতৃত্ব দেন সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার। এতে উপজেলা বিএনপির […]