সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার(৮নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এরপর উপজেলা পরিষদের মিনি মিলনায়তনে এক […]

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

পটুয়াখালীর কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ডা. নাবিলা তাবাসসুম (৩২) নামের এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা রাতে কুয়াকাটা সংলগ্ন আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডা. নাবিলা তাবাসসুম বরিশাল সদর উপজেলার ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী এবং ঢাকার পিজি হাসপাতালের প্যাথলজি বিভাগের এমডি রেসিডেন্ট ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে নাবিলা, তাঁর স্বামী […]

পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে দিবসটি পালিত হয়। শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে […]

নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচরে ৫০ পিস ইয়াবাসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক যুবদল নেতা মো. মাসুদকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা যুবদল। তিনি উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন। রোববার (৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা। তিনি বলেন, মাদকসহ গ্রেপ্তারের ঘটনার পর দিন […]

নদীর স্মৃতি ও সুরের আবহে রাশিদ খানের চিত্রপ্রদর্শনী

পার্থ বড়ুয়া, আহমেদ নেওয়াজ ও পিলু খানের প্রাণবন্ত আড্ডা-গানে মুখর ঢাকা গ্যালারি | নদী, চিত্রশিল্প ও জীবনবোধের আন্তঃসম্পর্কে মননশীল আলোচনা রাজধানীর বনানীতে অবস্থিত ঢাকা গ্যালারিতে চলছে বহুমুখী চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট (River Script)’। শিল্প-লেখক জাভেদ জলিলের কিউরেটোরিয়াল আয়োজনে ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীতে নদী, স্মৃতি, জীবনবোধ ও পরিবেশের নানা দিক […]

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার লক্ষ্যবস্তু পুলিশের এসবি কার্যালয়

পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ, ঢাবি এলাকায় পাঁচটি বিস্ফোরণের ঘটনায় আটক ৩; ভাটারাসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে এবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর মালিবাগে অবস্থিত এসবি কার্যালয় লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ […]

কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাটিবাহী ট্রাকের চাপায় মেহেদী হাসান ওরফে রিহাম (৯) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিজয়নগর-ইসলামনগর সড়কে সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই এলাকার আবদুল মজিদ স্যারাং বাড়ির মহিউদ্দিনের ছেলে এবং স্থানীয় নাজিরহাট মাদরাসার প্রথম জামাতের ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির […]

ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান

নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে বিশেষায়িত সক্ষমতা বাড়াতে নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান | রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর রিভারাইন অপারেশন পরিচালনায় বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার অদূরে ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষায়িত […]

মিশরে ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি, আহত ৮৮

গিজা প্রদেশের কাছে দুর্ঘটনায় লাইনচ্যুত একাধিক বগি | কায়রো-আপার ইজিপ্ট রেললাইনে ট্রেন চলাচল বিঘ্নিত মিশরের গিজা প্রদেশের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। রোববারের এ দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একটি প্রধান রেললাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কায়রো থেকে […]

সরকারের পরিকল্পনা বাস্তবমুখী করতে সঠিক তথ্য দিতে হবে: বিভাগীয় কমিশনার

তথ্য গোপন না করে বস্তুনিষ্ঠ পরিসংখ্যান সরবরাহের আহ্বান | স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও অপরাধ প্রতিরোধে নির্ভুল তথ্যের গুরুত্ব তুলে ধরলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়ন ও নীতিগত পরিকল্পনাকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে নিজ নিজ দপ্তরের সঠিক ও নির্ভুল তথ্য সরবরাহ করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। […]