বকেয়া পরিশোধের পরও দায়মুক্তি নেই, আইটিসিএলকে জানাল বাংলাদেশ ব্যাংক
অনুমোদন ছাড়া সিস্টেম স্থানান্তরের উদ্যোগে আইন লঙ্ঘনের প্রাথমিক তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক; জরিমানা আরোপের বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে কিউ-ক্যাশ নেটওয়ার্কের মাধ্যমে ৩০টির বেশি ব্যাংকের কার্ড, এটিএম, পিওএসসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবা ব্যাহত হওয়ার ঘটনায় পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডকে (আইটিসিএল) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন আর্থিক […]










