সোমবার, ৩০ নভেম্বর ২০২৬

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, পিস্তলসহ অস্ত্র উদ্ধার

সেনাবাহিনী ও এপিবিএনের অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। রোববার (৮ নভেম্বর) সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সমন্বয়ে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী জানায়, গত ৫ নভেম্বর সেনাবাহিনী ও মানবপাচারকারী দলের সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত এবং মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পালিয়ে যায় চক্রের সদস্যরা

সেনাবাহিনীর তথ্যমতে, অভিযানের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ঘটনাস্থল থেকে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা

সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন