রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বগুড়ায় ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

শহরের জলেশ্বরীতলায় ডিবি পুলিশের অভিযান; একজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকজন গ্রেপ্তার

বগুড়া শহরে ১০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার বিকেলে জেলা ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, শনিবার গভীর রাতে শহরের জলেশ্বরীতলার বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার মোজাহারুল ইসলামের ছেলে মো. জাহিদুল বারী জাহিদ (৪১) এবং গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকার জলিল আকন্দের ছেলে মো. শাকিল আহম্মেদ (৩৪)।

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার ট্যাবলেট

পুলিশ জানায়, অভিযানে প্রথমে জাহিদুল বারী জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে আরও ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান জেলা ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন