রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মার্কেট খোলা রাখার সময় নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের

শীতকালীন ব্যবসার সুবিধার্থে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে তিনি এ তথ্য জানান।

মো. হেলাল উদ্দিন বলেন, আজ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীতকালীন ব্যবসা যথাযথভাবে পরিচালনার সুবিধার্থে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।

দোকান মালিক সমিতির সভাপতি আরও জানান, যারা সোলার প্যানেল স্থাপন করতে চান, তাঁদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে সরকার।

সভায় বিদ্যুৎবিভ্রাটের বিষয়টিও তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে বর্তমানে লোডশেডিং না থাকলেও দিনে তিন থেকে পাঁচবার বিদ্যুৎবিভ্রাট হচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে এতবার বিদ্যুৎবিভ্রাট হয় না। সরকার বিদ্যুৎবিভ্রাট কমিয়ে আনার আশ্বাস দিয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন