শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও মেলার সময় বাড়ল এক দিন

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়িয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।

প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন