রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯৭, নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ সদস্য

জেলাজুড়ে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬২ সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চৌদ্দগ্রামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি ও যানবাহন ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৯ জন।

গত ২৪ ঘণ্টায় জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নাশকতার ঘটনাটি ঘটে।

চৌদ্দগ্রামে সড়কে প্রতিবন্ধকতা, ভাঙচুর

পুলিশ জানায়, শনিবার রাতে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা অভিযান চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা পুলিশের থানা ও ডিবির একাধিক দল রাতভর অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলাজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৯৭

এদিকে, জেলাব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯৭ জনের মধ্যে অপরাধে সম্পৃক্ততার অভিযোগে ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৫৮ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন