চা শ্রমিকদের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং শিল্পের টেকসই অগ্রগতির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের সমন্বিত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ভ্যালি ক্লাবে জেলার বিভিন্ন চা বাগানের কর্তৃপক্ষ, সিইও ও ব্যবস্থাপকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চা শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে শ্রম, অর্থ, শিল্প, কৃষি, বাণিজ্য ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। এই কমিটি শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের পথ তৈরি করবে।”

তিনি আরও বলেন, “চা শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রপ্তানিখাত। এক সময় এটি পূর্ব পাকিস্তানের একমাত্র রপ্তানি পণ্য ছিল। এই শিল্পকে আমরা ধ্বংস হতে দিতে পারি না।” উপদেষ্টা জানান, চা শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে সরকার সচেষ্ট এবং শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, “চায়ের নিলাম মূল্য বর্তমানে উৎপাদন খরচের নিচে চলে যাওয়ায় শ্রমিকরা সময়মতো মজুরি পাচ্ছেন না। এ সমস্যা সমাধানে মজুরি ও রেশন ব্যবস্থার উন্নয়নে আলোচনা চলছে।”
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান সভায় জানান, নিলাম মূল্যে ইতিবাচক পরিবর্তন আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে, যা চা শিল্পের চলমান সংকট উত্তরণে সহায়তা করবে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপনা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব কামরান তানভিরুর রহমান। পরে জেলার বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকগণ তাদের নিজ নিজ বাগানের সমস্যা, মজুরি ব্যবস্থাপনা, শ্রমিকদের আবাসন ও স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, মৌলভীবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
চা শ্রমিকদের জীবনমান ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
এই বিভাগের আরও খবর
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও…
নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ…
গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: পুলিশকে তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের বেশি…
আগামীকাল শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। শনিবার গভীর রাতে বিক্ষোভকারীরা কলেজের মূল ফটকের তালা ভেঙে বাইরে…
