ভিডিপির মানবিক সহায়তা: খাগড়াছড়িতে জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে হিল ভিডিপি
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ১২ ঘণ্টা আগে
টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে আকস্মিক জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে সড়কের বিভিন্ন অংশ, ব্যাহত হয়েছে যানবাহন চলাচল। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শনিবার পানিবন্দি মানুষ ও সাধারণ পথচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা।
ভারী বৃষ্টির কারণে খাগড়াছড়ি সদর উপজেলা এবং দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের লংগদু রোড ও কবাখালী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কে পানি উঠে যানবাহন চলাচল প্রায় অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
এমন সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা নিয়ে মাঠে নামেন হিল ভিডিপির একদল সদস্য। পানিতে নেমে তারা ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিরাপদে সড়ক পারাপারে সহযোগিতা করেন। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিরাপদে পারাপারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শুধু পথচারীদের সহায়তাই নয়, নিচু এলাকার পানিতে তলিয়ে যাওয়া ঘরবাড়ি থেকে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে এবং প্রয়োজন অনুযায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতেও কাজ করছেন তারা।
দুর্যোগের মুহূর্তে হিল ভিডিপির সদস্যদের এই তাৎক্ষণিক, সাহসী ও মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। দায়িত্বের গণ্ডি পেরিয়ে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম আবারও প্রমাণ করে, দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সংগঠিত জনশক্তির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘পিপলস ডকট্রিন’-এর আলোকে গ্রামীণ ও দুর্গম অঞ্চলের জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠন করা হয়। খাগড়াছড়ির জলাবদ্ধতায় হিল ভিডিপির সদস্যদের এই মানবিক কার্যক্রম সেই মূল চেতনা, জনসম্পৃক্ততা ও দায়িত্ববোধেরই বাস্তব প্রতিফলন।
এই বিভাগের আরও খবর
কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা…
আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার…
অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার তিন
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান…
সুন্দরবনে নৌকাডুবির শঙ্কা, ৯৯৯-এ ফোনে মাঝিসহ ৯ পর্যটক উদ্ধার
সুন্দরবনে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু…
কলাপাড়ায় বাড়ীর ছাদে মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষে সফল সেলিম গাজী
পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ীর ছাদে মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেবি…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট)…
ই-মেইলে হুমকির পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
হুমকির উৎস অনুসন্ধানে সিটিটিসি, বাড়ানো হয়েছে চেকপোস্ট-টহল। রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ সামনে…
ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ…
আইফোনের কিস্তি নিয়ে বিরোধ, পাহাড় থেকে পড়ে বাবা-মা ও ছেলের মৃত্যু
আইফোনের মাসিক কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে বিরোধের পর মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। ১৮…
পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য…
যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী…
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী
অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া…

