এক্সিলারেট এনার্জির টার্মিনাল আবার চালু
- প্রান্তকাল ডেস্ক
- ৪ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীতে নতুন কার্গো আসায় এক্সিলারেট এনার্জির ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালটি? তিন দিন বন্ধ থাকার পর আবার গ্যাস সরবরাহ শুরু করেছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরের দিকে চালু হওয়া টার্মিনাল থেকে আপাতত ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। দুই টার্মিনাল থেকে বর্তমানে মোট এলএনজি থেকে সরবরাহ হচ্ছে ৬৮৬ মিলিয়ন ঘনফুট। রাত ১২টা নাগাদ আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে বলে জানা গেছে।
এতে সামগ্রিক গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পেট্রোবাংলার এক কর্মকর্তা জানান, রাত ১২টার মধ্যে আরও প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়তে পারে। সে ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদন ও শিল্পে গ্যাস সরবরাহে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে গ্যাসের দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ এখনও অনেক কম থাকায় সামগ্রিক সংকট পুরোপুরি কাটতে আরও সময় প্রয়োজন হতে পারে।
পেট্রোবাংলা জানায়, টার্মিনালটিতে এলএনজি সরবরাহকারী জাহাজ রবিবার (২৩ আগস্ট) পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের একদিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় শনিবার টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।গত ২১ জুলাই মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর টার্মিনালটি বন্ধ হয়ে যায়।
পরে অগ্নিকাণ্ডের ক্ষতি কাটিয়ে টার্মিনালটি আবার এলএনজি সরবরাহ শুরু হলেও পাইপলাইনে এলএনজি কার্গো না থাকায় গত ১৯ আগস্ট থেকে এই টার্মিনালটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে দেশের বিদ্যমান গ্যাস সংকটকে আরও প্রকট করে তোলে। এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদনেও।
গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়ে যায়।
শনিবার দুপুর ২টায় এলএনজি সরবরাহ ছিল মাত্র ৫৮০ মিলিয়ন ঘনফুট। এরপর এলএনজির কার্গো আসায় সরবরাহ বাড়তে শুরু করে। বর্তমানে এলএনজি সরবরাহ ৬৮৬ মিলিয়ন ঘনফুটে উন্নীত হয়েছে। এরমধ্যে সামিট থেকে পাওয়া যাচ্ছে ৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস। একইসঙ্গে দেশের মোট গ্যাস সরবরাহ এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট।
এই বিভাগের আরও খবর
আমরা টেকনোলজিসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের…
বিশ্ববাজারে পাম অয়েলের ঊর্ধ্বমুখী দামের আভাস
বিশ্ববাজারে পাম অয়েলের দামে ফের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা…
জানুয়ারি-জুনে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১৬.৪৩ শতাংশ
২০২৬ সালের প্রথম ছয় মাসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)…
আমদানি অর্থায়নে বড় নীতিসহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
এলসি ছাড়াই আমদানি, কাঁচামালে ২৭০ দিন ও মূলধনি…
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার…
আরও পড়ুন
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ…
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা…
‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা…
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই…

