‘মানবিক করিডর’ নিয়ে হেফাজতের উদ্বেগ: ঐকমত্য ছাড়া সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৭, ২০২৫
মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত ‘মানবিক করিডর’ স্থাপন পরিকল্পনার খবরে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি এক বিবৃতিতে সাফ জানিয়েছে, দেশের নিরাপত্তা, ধর্মীয় সম্প্রীতি ও ভৌগোলিক অখণ্ডতা সংশ্লিষ্ট কোনো বিষয়ে জাতীয় ঐকমত্য ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটি তারা কখনোই মেনে নেবে না।
শুক্রবার (১৬ মে) হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ্ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই অবস্থান জানানো হয়। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যে আন্তর্জাতিক মহলের উদ্যোগে একটি মানবিক করিডর তৈরির যে প্রস্তাব চলছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার গুঞ্জনে তারা গভীরভাবে উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি আন্তর্জাতিক শক্তির পৃষ্ঠপোষকতায় গঠিত এই উদ্যোগ মানবিক সহায়তার ছায়ায় আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন হেফাজতের নেতারা।
তারা মন্তব্য করেন, “এই করিডরের মাধ্যমে আরাকান আর্মি ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো উপকৃত হবে, যা কেবল রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা নয়—বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতি-কে মারাত্মকভাবে ঝুঁকির মুখে ফেলবে।”
হেফাজতের নেতারা অভিযোগ করেন, এই ধরনের একটি সংবেদনশীল বিষয়ে এখন পর্যন্ত জাতীয়ভাবে কোনো সংসদীয় আলোচনা, রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ বা জনমতের প্রতিফলন ঘটেনি। তারা সাফ জানিয়ে দেন, “জাতীয় পরামর্শ ও সর্বদলীয় ঐকমত্য ছাড়া এই জাতীয় পদক্ষেপ নেওয়া হলে তা কখনোই মেনে নেওয়া হবে না।”

এছাড়া বিবৃতিতে প্রশ্ন তোলা হয়, রাখাইন করিডর সংক্রান্ত প্রস্তাব নিয়ে কোনো আন্তর্জাতিক সংস্থা বা বিদেশি পক্ষের সঙ্গে ইতিমধ্যে সরকারি বা বেসরকারি পর্যায়ে আলোচনা হয়েছে কি না। এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে তারা পরিষ্কার ব্যাখ্যা চান এবং জাতির সামনে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।
হেফাজতের এই বিবৃতি এমন এক সময়ে এল, যখন সম্প্রতি মিডিয়ায় রাখাইন রাজ্যে একটি আন্তর্জাতিক মানবিক করিডর প্রতিষ্ঠার প্রস্তাব এবং তাতে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চলছে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি।

এই বিভাগের আরও খবর
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও…
‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ দাবিতে ইডেন কলেজে মধ্যরাতের বিক্ষোভ
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা…
সংবিধান সংস্কার পরিষদের দাবিতে এখনো আশাবাদী এনসিপি: নাহিদ ইসলাম
বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের দাবিতে…
ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের নিন্দা
ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মসজিদে হামলার…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…
বিশ্ব মা দিবস আজ: মায়ের ভালোবাসার ঋণ কখনো শোধ হওয়ার নয়
‘মা’—মাত্র এক অক্ষরের ছোট্ট একটি শব্দ। অথচ এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, নিরাপত্তা…
