ইশরাককে মেয়র ঘোষণা: আইনগত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চাইল স্থানীয় সরকার বিভাগ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৬, ২০২৫
বাসস, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে আদালতের রায় এবং নির্বাচন কমিশনের আপিল না করার সিদ্ধান্ত ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে আইনি জটিলতা আছে কি না—তা জানতে চেয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত “মতামত প্রদানসংক্রান্ত” শিরোনামে চিঠিটি আইন ও বিচার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী ট্রাইব্যুনালে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৬ ধারায়পরবর্তী কার্যক্রম গ্রহণে কোনো আইনগত জটিলতা রয়েছে কি না—তা জানতে চাওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মামলায় নির্বাচন কমিশনকে বিবাদী করা হলেও কমিশন কার্যত তাতে অংশ নেয়নি এবং মামলাটি একতরফাভাবে নিষ্পত্তি হয়েছে। মামলার আরজি সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় আমলে না নিয়ে নির্বাচন ট্রাইব্যুনাল রায় প্রদান করেছে। ফলে এর বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
এছাড়া, মামলার রায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই হাইকোর্টে রিট আবেদন দায়ের হয়েছে। এ অবস্থায়, একই ধরনের মামলায় বরিশাল সিটি করপোরেশনের পরাজিত মেয়র প্রার্থীর আবেদন খারিজ হওয়া এবং মেয়র প্রার্থীদের মেয়াদকালসংক্রান্ত সংবিধিবদ্ধ জটিলতানিয়েও মতামত চাওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বিষয়টি স্পর্শকাতর এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের স্পষ্ট মতামত প্রয়োজন।
এদিকে নির্বাচন কমিশন ইতোমধ্যেই জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে না। ফলে আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করা হয়।
তবে শপথ কার্যক্রম এখনও ঝুলে রয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই প্রক্রিয়া ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে ঢাকা দক্ষিণের প্রশাসনিক কর্মকাঠামোতে উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে। আইন মন্ত্রণালয়ের মতামত অনুসারে শিগগিরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হতে পারে।
এই বিভাগের আরও খবর
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…

