রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে রূপগঞ্জ থানার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল তারাবো বাজারে জনৈক মাসুমের গমের ঘাটের সামনে পাকা সড়কে অভিযান চালায়।
এ সময় ফারুক মিয়াকে আটক করে তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরও খবর
ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও…
সালমান শাহ হত্যা মামলা
কারাগারে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ‘ডন’…
ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড়…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার…
আরও পড়ুন
এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো তিন গ্রামে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের উদ্বোধন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরের জন্য কৌশলগত কাঠামো…
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
‘সুপ্রভ কম্পোজিটের’ ঋণসীমা ১০০ থেকে ৫০০ কোটি টাকা করার পর অর্থ আত্মসাতের অভিযোগ অর্থ আত্মসাত ও ঋণ অনুমোদনে অনিয়মের অভিযোগে…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে ছাত্রীরা ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা শিক্ষা…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ে ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার বাড়লে সামগ্রিক পাসের হারও কমে ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে তুলনামূলক বেশি…
৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়
২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ ১১০০ কোটি টাকা, সুবিধা পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা-সেবাকর্মী চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী…
বড় ধাক্কার পরও থামেনি বিনিয়োগ: চিপ স্টার্টআপ Source Foundry-তে ৪০০ মিলিয়ন ডলার ঢালল Situational Awareness
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিনিয়োগের মন্দায় বড় ধরনের ধাক্কা খেলেও উচ্চাভিলাষী বিনিয়োগ কৌশল থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্রভিত্তিক হেজ ফান্ড Situational…
৪০ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, প্রশিক্ষণ শেষে হবেন এসিল্যান্ড
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে…

