বাণিজ্য যুদ্ধ গভীর করে ট্রাম্পের সর্বশেষ শুল্ক কার্যকর শুরু
- প্রান্তকাল ডেস্ক
- এপ্রিল ২৮, ২০২৫
বাণিজ্য যুদ্ধ এমন একটি সংঘাত যেখানে দু’টি বা ততোধিক দেশ বিদেশ থেকে আমদানির ওপর কর আরোপ করে অথবা তাদের দেশে আসা পণ্যের সংখ্যা সীমিত করে।
অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা থেকে নিজেদের শিল্পগুলোর সুরক্ষায় দেশগুলো প্রায়ই এ ধরনের পদক্ষেপ নিয়ে থাকে।
বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ গভীর করে প্রায় ৬০টি দেশের ওপর চাপানো প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘পাল্টা’ শুল্ক বুধবার থেকে কার্যকর হয়েছে। এরমধ্যে চীনের পণ্যে আরোপিত ১০৪ শতাংশ শুল্কও আছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কয়েকটি দেশের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিলেও বৈশ্বিক বাণিজ্য যুদ্ধ এড়ানো যায়নি। এই শাস্তিমূলক শুল্ক কয়েক দশক ধরে বিরাজমান বিশ্ব বাণিজ্যের ধারায় ভূমিকম্প ঘটিয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুল্ককে মার্কিন পণ্য উৎপাদন বৃদ্ধি ও এই খাতে কর্মসংস্থান সৃষ্টির একটি উপায় হিসেবে দেখছেন। কিন্তু তার সিদ্ধান্তের কিছু পরিণতি রয়েছে। তার আরোপ করা শুল্কের কারণে বহু পণ্যের মূল্য বেড়ে যেতে পারে।
বিশ্বজুড়ে স্টক এক্সচেঞ্জগুলোতে দরপতন হচ্ছে আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রধান লক্ষ্য চীন। তবে অনেক বলতে পারেন, বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির বাণিজ্য যুদ্ধ এই সপ্তাহে শুরু হয়নি বরং নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদ চলাকালেই ২০১৮ সালে চীনের নির্দিষ্ট কিছু পণ্যে শুল্ক আরোপ করা হয়েছিল আর তখন থেকেই বিষয়টি শুরু হয়েছিল।
তবে বাকি বিশ্বের জন্য এই বাণিজ্য যুদ্ধ অবশ্যই নতুন। ট্রাম্পের শুল্কের জবাবে কোন দেশ কী পদক্ষেপ নেয় তা দেখতে সামনে তাকিয়ে থাকতে হবে।
এই বিভাগের আরও খবর
আরএমজির বাইরে রপ্তানি খাত সম্প্রসারণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করলো বাংলাদেশ ব্যাংক
ঢাকা, ১০ জুন : তৈরি পোশাক (আরএমজি) খাতের…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…
