জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- প্রান্তকাল ডেস্ক
- ১৫ ঘণ্টা আগে
নিউইয়র্ক, ৬ আগস্ট: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত এক স্মারক সংবর্ধনায় বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বলেন, জনগণের অধিকার, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই জুলাই গণঅভ্যুত্থানের জন্ম। তিনি এ আন্দোলনকে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে তুলে ধরেন।
বক্তব্যে তিনি সরকারের ‘থ্রি আর’ (রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন) কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ উদ্যোগের মাধ্যমে অর্থনীতির পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মূলনীতির প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি অটুট রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক কূটনীতিকে আরও জোরদার করার ক্ষেত্রেও বাংলাদেশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের পটভূমি, ঘটনাপ্রবাহ এবং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং জনগণের আকাঙ্ক্ষা সম্পর্কে বৈশ্বিক সম্প্রদায়কে আরও অবহিত করতে সহায়ক হবে।
এই বিভাগের আরও খবর
জেরুজালেমের পবিত্র স্থান রক্ষায় স্থায়ী উদ্যোগে একমত আরব ও মুসলিম দেশগুলোর কূটনীতিকরা
অধিকৃত পূর্ব জেরুজালেমের ইসলামী ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর…
যুক্তরাষ্ট্রের তেল মজুত নীতি নিয়ে প্রশ্ন, হরমুজ প্রণালীর ভূরাজনীতি আবারও আলোচনায়
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতি নিয়ে…
সংলাপের আহ্বান জানালেন কারাবন্দি মাদুরো, ভেনেজুয়েলায় রাজনৈতিক আলোচনা শুরু আগামী সপ্তাহে
ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রতি ইতিবাচক অবস্থান…
২০২৬ সালের প্রথমার্ধে ইউরোপে যাত্রী প্রবৃদ্ধিতে শীর্ষে ইস্তাম্বুল সাবিহা গোকচেন বিমানবন্দর
এএসিআই ইউরোপের প্রতিবেদনে শীর্ষস্থান; মধ্যপ্রাচ্যের সংঘাতেও ইউরোপীয় বিমান…
অস্ট্রেলিয়ায় প্রথমবার এইচ৫ বার্ড ফ্লুতে বন্যপ্রাণীর গণমৃত্যু
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে মৃত ও অসুস্থ কয়েক ডজন…
সর্বশেষ খবর
3.
নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ
- ৪ ঘণ্টা আগে
4.
5.
হৃদরোগ ইনস্টিটিউটে দালালির অভিযোগে একজন আটক
- ৫ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া উজ্জল মিয়া (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ…
তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন…
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, যাত্রী প্রবেশে নতুন কড়াকড়ি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে…
চীনা নির্মাতা Zbtlink-এর রাউটারে ‘বিল্ট-ইন ব্যাকডোর’ থাকার দাবি, সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
চীনের নেটওয়ার্কিং যন্ত্রপাতি নির্মাতা Zbtlink-এর তৈরি একাধিক রাউটারে পূর্বনির্মিত (Built-in) একটি ব্যাকডোর বা গোপন প্রবেশপথ থাকার দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার…
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্রতিযোগিতা হবে, বাড়ছে ক্রীড়া ভাতা
বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য প্রস্তুত করতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার।…
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন…
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৬৬ জন গ্রেফতার, উদ্ধার বিপুল মাদকদ্রব্য
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৭টি…
রমনায় ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু; পুলিশের দাবি, পালাতে গিয়ে আটতলা থেকে পড়ে আহত হয়ে প্রাণহানি
রাজধানীর রমনা এলাকার সিদ্ধেশ্বরী রোডে একটি আবাসিক ভবনে পুলিশের অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে…

