অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ঢাকা, ৪ আগস্ট: দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের পানি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক গুরুত্ব পায়।

সভায় বিশেষজ্ঞরা পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিরাপদ, আধুনিক ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকার কাজ করবে বলেও তিনি আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা দেশের পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় আনতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন