অনুসরণ করুন:
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

বেজার গভর্নিং বোর্ডের সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, সরকারি শিল্প-সম্পদের সর্বোত্তম ব্যবহার, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় দেশের শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অঞ্চলগুলোর কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সরকারি শিল্প-সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা পর্যালোচনা করা হয়।

এ ছাড়া সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় বেজা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন