গাজীপুরে গৃহবধূ হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার, তদন্তে পিবিআই
- নিজস্ব প্রতিবেদক
- আগস্ট ১, ২০২৬
গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় এক গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামিকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই বাসন থানার পালেরপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে মিম আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক কার্যক্রম শুরু করলে পিবিআই সদস্যরাও সেখানে উপস্থিত হয়ে ছায়া তদন্তে অংশ নেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. শহীদুল ইসলাম বাদী হয়ে নিহতের স্বামী আলম হোসেন ও তার মা জাহানারা বেগমের বিরুদ্ধে বাসন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন ৩০ জুলাই পিবিআই আনুষ্ঠানিকভাবে মামলার তদন্তভার গ্রহণ করে।
তদন্তের অংশ হিসেবে পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম জামানের নেতৃত্বে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিটগুলোর সহযোগিতায় একই দিন ভোরে বরিশাল কোতোয়ালি থানার লঞ্চঘাট এলাকা থেকে প্রধান আসামি আলম হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইর প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিহত মিম একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং তার স্বামী অটোরিকশা চালাতেন। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, পারিবারিক অর্থনৈতিক বিষয় ও স্বামীর জুয়া ও মাদকাসক্তিকে কেন্দ্র করে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার কয়েকদিন আগে বেতনের কিছু অর্থ নিয়ে বিরোধের জেরে পারিবারিক উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মিম সাময়িকভাবে বোনের বাসায় চলে গেলেও পরে পরিবারের সদস্যদের অনুরোধে আবার স্বামীর বাড়িতে ফিরে আসেন।
তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পিবিআইর দাবি, ২৮ জুলাই গভীর রাতে বা ভোরের দিকে ঘুমন্ত অবস্থায় মিমের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়, এতে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন বলে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া আলম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে অন্য কোনো ব্যক্তি সহায়তা করেছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত এখনো চলমান এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরও খবর
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে একই তারিখের একই দলিল নম্বর ও…
বাউফলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের নিয়ে অপরাধবিরোধী সচেতনতামূলক সভা
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…
কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা হচ্ছে স্থাপনা
পটুয়াখালীর কুয়াকাটা-গঙ্গামতি বেড়িবাঁধের স্লোপে গাছ কেটে নির্বিঘ্নে তোলা…
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
সর্বশেষ খবর
1.
2.
বাউফলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা
- ১০ মিনিট আগে
3.
জীবনের কঠিন লড়াইয়ে দোয়া চাইলেন সাংবাদিক জেমস রানা
- ৪৩ মিনিট আগে
4.
একই নম্বরের দুই দলিল, ভুয়া নামজারির অভিযোগ
- ৪৬ মিনিট আগে
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর)…
তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম…
ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর
ভোক্তাদের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।বুধবার…
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…

