ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ানো এবং সরকারের সমন্বিত প্রস্তুতি নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে একটি জাতীয় টাস্কফোর্স গঠন এবং ঢাকা ও আশপাশের এলাকায় এক লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উদ্ধার ও জরুরি সেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।
উপ-প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্যভান্ডার (ডাটাবেজ) প্রস্তুত করা হয়েছে। বাকি ৩০ হাজার স্বেচ্ছাসেবককে দ্রুত অন্তর্ভুক্ত করে পরিকল্পনাটি পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় ভূমিকম্প বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি ও সমন্বয়ের জন্য একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া সম্ভাব্য দুর্যোগের সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে রাজধানী ঢাকায় হিউম্যানিটারিয়ান স্টেজিং এরিয়া (Humanitarian Staging Area-HSA) স্থাপনের বিষয়ও আলোচনায় আসে। এসব কেন্দ্র থেকে দুর্যোগের সময় ত্রাণসামগ্রী, উদ্ধার সরঞ্জাম ও জরুরি সহায়তা দ্রুত বিতরণের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা হবে।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-ভারত
ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক…
পেপল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন কাঠামো আনল বাংলাদেশ ব্যাংক
দেশে আন্তর্জাতিক ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ ও…
ব্রুনাইয়ে আরও জনশক্তি রপ্তানির আহ্বান শামা ওবায়েদের
বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের…
ইউএস-বাংলার বহরে আসছে ২১ বোয়িং
নতুন বহরে থাকবে ১৫টি অত্যাধুনিক বোয়িং ৭৩৭-৮ ও…
ভারতে পালানোর চেষ্টার সময় যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
ভারতে পালানোর প্রস্তুতিকালে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক…
সর্বশেষ খবর
1.
2.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বৃহত্তর দিনাজপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে ১,৪৯২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
উত্তরবঙ্গের বৃহত্তর দিনাজপুর অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে…
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধস: মৃত বেড়ে ৪১, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌর এলাকার পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় আরও ৩০ জনের মরদেহ শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে…
গাজায় সামরিক নিয়ন্ত্রণ এলাকা বাড়ানোর অভিযোগ, নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তাদের দাবি, গত কয়েক দিনে সামরিক…
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে মঙ্গলবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা সমাবেশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ জানিয়েছেন। এ সময়…
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্তে রাজউক, গণপূর্ত ও ডিএনসিসির সমন্বিত কমিটি গঠনের ঘোষণা
রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে দুইজনের প্রাণহানির ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)…
হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন প্রস্তাব বিনিময়, আলোচনায় ইরান ও ওমান
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে।…
নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের স্বার্থ রক্ষায় ‘অনলাইন এডিটরস ফোরাম’ আত্মপ্রকাশ
দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর পেশাগত স্বার্থ সংরক্ষণ, নীতিগত সমন্বয় এবং সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে…
সাড়ে চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পাথর আমদানি শুরু
দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে…

