চা শিল্পের সংকট নিরসনে সরকারের সহায়তার আশ্বাস, সমন্বিত উদ্যোগে কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- প্রান্তকাল প্রতিবেদক
- ১১ ঘণ্টা আগে
দেশের চা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, দীর্ঘদিনের সংকট দূর করা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্পটির সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চা শিল্পের উন্নয়নবিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা ও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের বিভিন্ন চা বাগানের মালিক, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে অংশগ্রহণকারীরা উৎপাদন ব্যয় বৃদ্ধি, অর্থায়নের সীমাবদ্ধতা, জ্বালানি ব্যয়ের চাপ এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখার মতো বিভিন্ন চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। পাশাপাশি শিল্পটির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তারা বিভিন্ন সুপারিশও উপস্থাপন করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে চা শিল্প একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাই এই খাতের বিকাশে প্রয়োজনীয় নীতিগত, আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দিতে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।
তিনি চা বাগান মালিকদের বিদ্যমান ঋণ ব্যবস্থাপনা সহজ করার পাশাপাশি স্বল্প সুদে নতুন ঋণ সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে যেসব চা বাগানের জমি চাষাবাদের জন্য উপযোগী নয়, সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সুযোগ এবং এ ধরনের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং চা শিল্পের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে শিল্পটির বিদ্যমান সমস্যা পর্যালোচনা এবং বাস্তবসম্মত সুপারিশ প্রণয়নের নির্দেশ দেন। সরকারের আশা, এ উদ্যোগের মাধ্যমে চা শিল্পের টেকসই উন্নয়ন ও প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চা শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সংসদীয় কমিটিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি পর্যালোচনা, আর্থিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতিতে গুরুত্ব
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির…
ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৫৮
দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায়…
বাংলাদেশ-চীন সম্পর্কে উৎপাদনমুখী বিনিয়োগে জোর, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের আহ্বান ড. তিতুমীরের
বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে…
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এমইপি হাই-টেকের ২০০ কোটি টাকার বিনিয়োগ, ২০২৯ সালে উৎপাদন শুরু লক্ষ্যমাত্রা
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এনএসইজেড)-এ প্রায়…
রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের টার্গেট সরকারের
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা—উভয় খাত মিলিয়ে…
আরও পড়ুন
যুদ্ধ ও যুদ্ধবিরতিতে ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরবর্তী যুদ্ধবিরতির সময় মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বিক্রি…
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ, আটক ৯
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতিবাদে তেল আবিবে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ।…
ট্রাম্পের হুমকির কঠোর জবাবের আহ্বান, শক্ত অবস্থানের পক্ষে ইরানি সংবাদপত্রগুলো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির বিভিন্ন সংবাদপত্র শক্ত প্রতিরোধমূলক অবস্থান গ্রহণের আহ্বান…
বৈরী আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা এইচএসসি পরীক্ষার্থীদের ২৯ জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আহ্বান
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে…
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন একটি ময়লার স্তূপে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা…
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলন স্থগিত, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের ঘোষণা
ভারতে জাতীয় পর্যায়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অবসান ঘটতে যাচ্ছে। আন্দোলনকারীদের অন্যতম…
হরমুজের ওপর নির্ভরতা কমাতে বিকল্প জ্বালানি করিডোরে ঝুঁকছে উপসাগরীয় দেশগুলো
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন বাস্তবতায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক জ্বালানি করিডোর হরমুজ প্রণালিকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।…
শাহজালালের তৃতীয় টার্মিনালে আর থাকবে না নেটওয়ার্ক সমস্যা, আসছে অত্যাধুনিক ৪জি-৫জি অবকাঠামো
ঢাকা, ২৫ জুলাই: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে যাত্রীদের নিরবচ্ছিন্ন মোবাইল ও উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে অত্যাধুনিক ইনডোর…

